
মানবমুক্তির মহান সংগ্রামে জীবনের শেষ দিন পর্যন্ত কমরেড হেনা দাস অবিচল ছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, ‘বঞ্চিত-নিপীড়িত মানুষের মুক্তির সংগ্রামে কমরেড হেনা দাস ছিলেন অগ্রসৈনিক।’
রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে আজ শুক্রবার বিকেলে কমরেড হেনা দাসের জন্মশতবার্ষিকীর আলোচনা সভায় সিপিবি সাধারণ সম্পাদক এ কথা বলেন। এ সময় কমরেড হেনা দাসের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন সিপিবির কেন্দ্রীয় নেতারা। সভার শুরুতে উদীচী শিল্পীগোষ্ঠী হেনা দাসের স্মরণে গণসংগীত পরিবেশন করে। এরপর হেনা দাসের জীবনী তুলে ধরেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড লাকী আক্তার।
সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, কমরেড হেনা দাস ছিলেন একজন জাতীয় নেতা। তিনি ছিলেন একজন সাচ্চা কমিউনিস্ট। যুগ যুগ ধরে তিনি প্রজন্মের বাতিঘর হয়ে থাকবেন।
মহিলা পরিষদের সভানেত্রী ফওজিয়া মোসলেম বলেন, কমরেড হেনা দাসের মতো বহুমুখী ধারার আন্দোলনের অনন্য নেত্রী এ দেশে খুবই কম জন্মেছেন। এ দেশের প্রগতিশীল আন্দোলনের প্রতিটি পর্যায়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে আছেন কমরেড হেনা দাস। তরুণ প্রজন্মকে তাঁর বিপ্লবী জীবন থেকে শিক্ষা নিতে হবে।
সভাপতির বক্তব্যে দলের প্রেসিডিয়াম সদস্য লক্ষ্মী চক্রবর্তী বলেন, রাজনীতিতে হেনা দাস সব সময় প্রাসঙ্গিক হয়ে থাকবেন। ইতিহাসের কালপর্বে তাঁর অবিস্মরণীয় অবদান জাতি যুগ যুগ ধরে স্মরণে রাখবে।
সিপিবির কেন্দ্রীয় কমিটির সম্পাদক কমরেড লুনা নূরের সঞ্চালনায় আলোচক ছিলেন—সিপিবির প্রেসিডিয়াম সদস্য কমরেড শাহীন রহমান, এ এন রাশেদা, কেন্দ্রীয় সদস্য কমরেড দিবালোক সিংহ, স্বাধীন বাংলা বেতারের শিল্পী মঞ্জুশ্রী নিয়োগী প্রমুখ।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য হান্নান মাসউদ বলেছেন, তাঁর বিরুদ্ধে যারা মিথ্যা অভিযোগ ও অপপ্রচার চালাচ্ছেন, তাঁদের বিরুদ্ধে তিনি আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন। এ বিষয়ে তিনি আইনজীবীর সঙ্গে পরামর্শও করছেন।
৩ ঘণ্টা আগে
মন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রের দাবি, এ বিষয়ে তাঁকে চুপ থাকার পরামর্শ দিয়েছেন তাঁর রাজনৈতিক পরামর্শকেরা। তাই তিনি চুপ থাকায় নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছিল। অবশেষে বুধবার (৩ জুন) রাতে সামাজিক মাধ্যমে পার্বত্যবাসীকে শান্ত থাকতে অনুরোধ জানিয়ে ফেসবুকে পোস্ট দেন সদ্য পদত্যাগ করার কথা...
৪ ঘণ্টা আগে
সরকার ইসলামী ব্যাংককে সাবেক ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। ইসলামী ব্যাংক উদ্ধারের জন্য বিরোধী দলের নেতা-কর্মীরা মাঠে নামতে প্রস্তুত। ইসলামী ব্যাংক নিয়ে টানাটানি করার সুযোগ...
৫ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী জামিনে মুক্তি পেয়েছেন। আজ বুধবার রাত ১০টা ৮ মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়।
৫ ঘণ্টা আগে