আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপনের সময় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ক্ষমতাসীন দলের লোকজন বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। হামলায় দলের অনেক নেতা-কর্মী আহত হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।
আজ সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। রিজভী বলেন, ‘কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির বিমানবন্দর থানার সাংগঠনিক ওয়ার্ড, দক্ষিণ খান থানা, ৪৭ ও ৪৯ নম্বর ওয়ার্ড শাহ আলী থানার ৮ নম্বর ওয়ার্ড ও ৯৩ নম্বর আঞ্চলিক ওয়ার্ড, রূপনগর থানার ৯২ নম্বর ওয়ার্ডের প্রভাতফেরিতে অংশগ্রহণকারী নেতা কর্মীদের ওপর ছাত্রলীগ, যুবলীগের সশস্ত্র ক্যাডাররা আক্রমণ করে। এ সময় অন্তত ২০ নেতা-কর্মী আহত হন। এ ছাড়া লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের স্থানীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের সময় আওয়ামী লীগের লোকেরা হামলা চালায়। এতে অন্তত ১৫ নেতা-কর্মী আহত হন।’
এ ছাড়া রোববার বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন এবং সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নানুর উপস্থিতিতে ঝালকাঠি জেলার সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক-বার্ষিক সম্মেলন চলাকালীন পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের লোকেরা যৌথভাবে হামলা চালায় বলেও অভিযোগ করেন রিজভী।
এসব হামলার ঘটনায় নিন্দা জানিয়ে রিজভী বলেন, ‘অবৈধ ক্ষমতার অহমিকায় এরা এখন এতটাই বেপরোয়া যে, বিরোধী স্বর শুনলেই নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়ে। এরা জনগণের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে বলেই সন্ত্রাস, হামলা, আক্রমণকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। জয়বাংলা-ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সর্বশক্তি নিয়োগ করেছে। ভাষা শহীদ দিবসেও তাঁদের নারকীয় তাণ্ডব অব্যাহত আছে। গণতন্ত্রের পক্ষে সোচ্চার রাজনৈতিক দল বিএনপিকে ধ্বংস করার জন্য বিএনপির ওপর প্রাণঘাতী আক্রমণ চালাচ্ছে।’
পতনের লক্ষণ প্রকট হয়ে ওঠার কারণেই সরকার দলের লোকজন এমন হামলা করছে বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, ‘নিজস্ব ভাষা ও সংস্কৃতি বিপন্ন করে এরা এক আজ্ঞাবাহী সংস্কৃতির জন্ম দিতে যাচ্ছে। তারই আলামত চারদিকে ফুটে উঠেছে। ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে এই নাৎসি সরকারের উৎখাতই এখন আমাদের প্রধান কর্তব্য। জনগণের শক্তিতে বলীয়ান হয়ে অবিলম্বে এই সরকারের পতন না ঘটাতে পারলে মানুষের জান-মালের নিরাপত্তা ভয়াবহভাবে বিপন্ন হবে।’

জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করীম। তিনি বলেছেন, জনগণের মৌলিক চাহিদা পূরণে যথাযথ পদক্ষেপ নিতে হবে। তা না হলে সরকারের প্রতি জনগণের সহযোগিতা পাওয়া যাবে না।
১ দিন আগে
রাজশাহীতে জামায়াতে ইসলামীর রুকন সম্মেলনে দলের আমির শফিকুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরে আপত্তি নেই, তবে তা হতে হবে সমতা, সমমর্যাদা ও বন্ধুত্বের ভিত্তিতে। তিনি স্থানীয় নির্বাচনে ভোটাধিকার নিশ্চিত করতে নেতা-কর্মীদের সক্রিয় থাকার নির্দেশ দেন।
১ দিন আগে
জামায়াত নেতা বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের অংশগ্রহণ ছিল সরকারের কাঙ্ক্ষিত ‘সংস্কার প্রক্রিয়ার সীমাবদ্ধতার’ বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ এবং গণতান্ত্রিক চর্চার নতুন উদ্যোগ। তাঁর ভাষায়, ‘নির্বাচনের ফল কী হবে, তা আমরা আগেই জানতাম। তবুও আমরা অংশ নিয়েছি জনগণের সামনে আমাদের অবস্থান স্পষ্ট করতে।
১ দিন আগে
বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে এই অভিনন্দন জানানো হয়।
২ দিন আগে