Ajker Patrika

জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তিত বাংলাদেশ গড়ে তোলাই হোক অঙ্গীকার: জামায়াত আমির

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তিত বাংলাদেশ গড়ে তোলাই হোক অঙ্গীকার: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ফাইল ছবি

বাংলা নববর্ষ উপলক্ষে দেশ ও বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ সোমবার (১৩ এপ্রিল) ‘বাংলা নববর্ষ’ উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।

বিবৃতিতে শফিকুর রহমান বলেন, ‘মহাকালের পরিক্রমায় আমাদের দুয়ারে সমাগত আরও একটি বাংলা নববর্ষ। এবারের নববর্ষ আমাদের জীবনে এক ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হয়ে এসেছে। বাংলা নববর্ষে দেশ ও বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভাই-বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা।’

শফিকুর রহমান আরও বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে প্রিয় দেশ ও জাতিকে ফ্যাসিবাদমুক্ত করার আপসহীন লড়াই চালিয়ে যাওয়ার মধ্য দিয়ে জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তিত বাংলাদেশ গড়ে তোলাই হোক আমাদের অঙ্গীকার। আসুন, সবার জন্য ন্যায়বিচার, অর্থনৈতিক মুক্তি ও মানবিক সমাজ গড়ার লক্ষ্যে এক ধাপ এগিয়ে যাই।’

বিবৃতির শেষে তিনি মহান আল্লাহর সহায়তা কামনা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত