
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। আজ রোববার সন্ধ্যায় বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।
পঞ্চগড়-১ আসনটি সদর উপজেলা, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলা (বোদা পৌরসভার অংশ বাদ) নিয়ে গঠিত। এই আসনে বিএনপি থেকে লড়তে প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির।
সারজিস আলমের মনোনয়ন ফরম সংগ্রহের সময় তাঁর সমর্থকেরা বাদ্যযন্ত্র নিয়ে উপস্থিত ছিলেন। মনোনয়ন ফরম সংগ্রহের পরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে সারজিস আলম বলেন, পঞ্চগড়ের মানুষের সমর্থন ও দোয়া থাকলে এই জেলায় সব ধরনের চাঁদাবাজি ও অপকর্মের কবর রচনা করা হবে। পঞ্চগড়ের স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো হবে। এনসিপির সবচেয়ে বড় অঙ্গীকার হবে স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন। পাশাপাশি শিল্পকারখানা স্থাপনসহ বিভিন্ন উদ্যোগের কথা জানান তিনি।
এ সময় সেখানে উপস্থিত সারজিস আলমের একজন সমর্থক জানান, তিনিই সারজিসের মনোনয়ন ফরমের ১০ হাজার টাকা পরিশোধ করবেন।
সারজিসের হাতে মনোনয়ন ফরম তুলে দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।
নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, আজ পর্যন্ত এনসিপির ১ হাজার ১০০ মনোনয়নপত্র বিক্রি হয়েছে। ২০ নভেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি চলবে। এরপর ২১ ও ২২ নভেম্বর মনোনয়নপত্র সংগ্রহকারীদের সাক্ষাৎকার নেওয়া হবে।

রাজশাহী বিভাগের ৩৯টি ও যশোর জেলার ছয়টি আসনে ভোটারদের তথ্য যাচাই-বাছাইয়ের জন্য সবগুলো ভোটকেন্দ্র পোলিং এজেন্ট দিতে পারেননি স্বতন্ত্র ও ছোট দলগুলোর প্রার্থীরা। এর কারণ হিসেবে অর্থসংকট ও সাংগঠনিক দুর্বলতার কথা জানিয়েছেন দলগুলোর নেতা ও প্রার্থীরা।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর প্রচারসংক্রান্ত সংবাদে মূলধারার গণমাধ্যমে ভারসাম্যহীনতার চিত্র উঠে এসেছে ‘মিডিয়া ওয়াচ বাংলাদেশ’-এর বিশ্লেষণে। এতে দেখা গেছে, প্রচারণা সংবাদে জামায়াতে ইসলামীর তুলনায় বিএনপি উল্লেখযোগ্যভাবে বেশি কভারেজ পেয়েছে।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা আজ নিজ নিজ কেন্দ্রে ভোট দেবেন। ইতিমধ্যে দল ও সংশ্লিষ্ট সূত্রগুলো তাদের নেতাদের ভোটকেন্দ্রের তথ্য প্রকাশ করেছে।
৩ ঘণ্টা আগে
নির্বাচনের আগের রাতে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ১২৭টি অভিযোগ সামনে এনেছে বিএনপি। আজ বুধবার রাতে এক সংবাদ সম্মেলন করে এসব কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান।
৪ ঘণ্টা আগে