
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, বিএনপি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি করে নিজেদের জন্য নয়। ১৫ বছর যাঁরা ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিলেন, তাঁদের জন্য।
বৃহস্পতিবার বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা অডিটরিয়ামে সাবেক খাদ্যমন্ত্রী ও বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল মোমেন খানের ৪০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলে মঈন খান এসব কথা বলেন।
বিএনপির এই নেতা বলেন, বিএনপি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি করে নিজেদের জন্য নয়। অনেকে সেটার অপব্যাখ্যা করেন। বিগত ১৫ বছরে স্বৈরশাসকের আমলে নতুন প্রজন্ম তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল, তাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই বিএনপি সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের কথা বলে।
ড. মঈন খান বলেন, ‘আমরা জনগণের জন্য রাজনীতি করি, এ কারণে আমরা জনগণের ভোটে বিশ্বাস করি। জনগণ যাকে সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করবে তিনিই জনগণের সত্যিকার প্রতিনিধি হবেন। ডামি, ভুয়া এমপি দিয়ে, দিনের ভোট রাতে করে, জোর করে ব্যালট বাক্স ছিনতাই করে নির্বাচন দিয়ে সংসদ গঠন করা যাবে না।’
মঈন খান আরও বলেন, স্বৈরাচারেরা যদি মনে করে আবার ক্ষমতায় এসে স্বৈরাচারী কায়েম করবে, তবে তাঁরা বোকার স্বর্গে বাস করছে। এ দেশের ছাত্র-জনতার শক্তির কাছে এমন কোনো শক্তি নেই, যাতে তারা আবার ফিরে আসতে পারে।
জুলাই-আগস্টে নরসিংদীর ছেলেরা বাংলাদেশ তথা বিশ্ব ইতিহাসে স্থান করেছে। আবারও যদি কেউ দেশের ক্ষতি করতে চায় তাদের প্রতিহত করা হবে। তবে এজন্য বিএনপির মত সবাইকে জনগণের ভোটের অধিকারে বিশ্বাস করতে হবে। তাই বর্তমানে যারা দায়িত্বে আছেন তারা দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের ব্যবস্থা করুন, যেখানে দিনের ভোট রাতে নয়, দিনেই হবে।
এর আগে স্মরণসভা ও দোয়া মাহফিলে আরও বক্তব্য দেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পোস্ট-ডক্টরাল গবেষক ও মঈন খানের কন্যা ড. মাহরীন খান। মঈন খানের স্ত্রী এবং মিলিনিয়াম ইউনিভার্সিটির চেয়ারপারসন রোকসানা খন্দকারের সভাপতিত্বে স্মরণ সভায় পলাশ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নতুন করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও জাতীয় নেতাদের উত্তরসূরিদের অন্তর্ভুক্তির মাধ্যমে নিজেদের সাংগঠনিক ভিত্তি বিস্তৃত করছে। দলীয় সূত্র বলছে, বর্তমানে শুধু সদস্য সংগ্রহ নয়, বরং বিভিন্ন রাজনৈতিক পরিবার, আন্দোলনভিত্তিক সংগঠন এবং সাবেক রাজনৈতিক নেতাদের এক প্ল্যাটফর্মে...
৩ ঘণ্টা আগে
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, জেলা ও মহানগরে সদ্য গঠিত কমিটি নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলে ক্ষোভ, অসন্তোষ ও কোন্দল প্রকাশ্য হয়েছে। কমিটি গঠনে আর্থিক লেনদেনসহ নানা অনিয়মের অভিযোগ তুলেছেন পদবঞ্চিতরা। দেশের বিভিন্ন স্থানে সংক্ষুব্ধ নেতা-কর্মীরা বিক্ষোভ, সড়ক অবরোধ করেছেন।
৪ ঘণ্টা আগে
প্রবাসী ও অভিবাসী বাংলাদেশিদের মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক ভিত্তি মজবুত করতে ‘গ্লোবাল ডায়াস্পোরা সেল’ গঠন করেছে দলটি। আজ মঙ্গলবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এই সেল গঠনের তথ্য জানানো হয়।
৯ ঘণ্টা আগে
জুলাই পরবর্তী নতুন সরকার আসার পরেও আমরা আজ পর্যন্ত শাহবাগের বিচার করতে পারিনি। ফ্যাসিবাদবিরোধী সবাই এই শাহবাগী শক্তির ভিকটিম। বিভিন্ন সময়ে তারা আল্লাহ-রাসুল নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। শাহবাগকে প্রতিষ্ঠিত করার জন্য ফ্যাসিস্ট হাসিনা ও রাষ্ট্র একসঙ্গে কাজ করেছিল...
১০ ঘণ্টা আগে