রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী। এ লক্ষ্যে আগামীকাল রোববার ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের একটি সভাও আহ্বান করা হয়েছে।
আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নির্বাহী পরিষদের বৈঠক হয়। ওই বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জামায়াত জানিয়েছে, ‘নির্বাহী পরিষদের বৈঠকে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রপতি নির্বাচনে অংশ গ্রহণ করবে। এ লক্ষ্যে আগামীকাল ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক আহ্বান করা হয়েছে। বিরোধী দলের প্রার্থী দেওয়ার বিষয়টি ১১ দলীয় ঐক্যের উক্ত বৈঠকে চূড়ান্ত করা হবে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বৈঠকে দেশের বিরাজমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কার ইস্যু ও ১১ দলীয় ঐক্য ঘোষিত রাজনৈতিক কর্মসূচিসহ বিভিন্ন বিষয়েও আলোচনা হয়।’

অভ্যুত্থানের পর গঠিত ১১টি সংস্কার কমিশনের মধ্যে ৬টির সুপারিশ নিয়ে ঐকমত্য কমিশনে আলোচনা হলেও শ্রম, নারী, স্বাস্থ্য, স্থানীয় সরকার ও গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ আলোচনার বাইরে রয়েছে। ফলে শ্রমিক, নারী, স্বাস্থ্যসেবা-বঞ্চিত জনগোষ্ঠী, স্থানীয় প্রতিনিধিত্ব ও গণমাধ্যমের স্বাধীনতার মতো...
৪ ঘণ্টা আগে
যশোর এম এম কলেজের ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মো. নান্নু মিয়া (৩৮), যশোর চৌগাছা উপজেলার আওয়ামী লীগের সদস্য এস এম রেজওয়ান হাবিব আলিফ (৩৩), যশোর চৌগাছা উপজেলার আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী...
৪ ঘণ্টা আগে
২০২৩-২৪ অর্থবছরে বিপিসি ৩ হাজার ৯৪৩ কোটি টাকা এবং ২০২৪-২৫ অর্থবছরে ২ হাজার ৫০ কোটি টাকা মুনাফা করেছে। এর আগে ২০২১-২২ ও ২০২২-২৩ অর্থবছরে প্রতিষ্ঠানটি যথাক্রমে ১ হাজার ৯৮৩ কোটি ও ৭ হাজার ৮৭ কোটি টাকা লোকসান করেছিল...
৪ ঘণ্টা আগে
যশোর এম এম কলেজের ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মো. নান্নু মিয়া (৩৮), যশোর চৌগাছা উপজেলার আওয়ামী লীগের সদস্য এস এম রেজওয়ান হাবিব আলিফ (৩৩), যশোর চৌগাছা উপজেলার আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী...
৫ ঘণ্টা আগে