
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দলটির তিন সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল ডেলিগেশন অব ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মি. সেবাস্টিয়ান রিগার ব্রাউনের আমন্ত্রণে রাজধানী ঢাকার গুলশানে তাঁর বাসায় ইইউ অন্তর্ভুক্ত আটটি দেশের প্রতিনিধির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
আজ সোমবার বিকেলে অত্যন্ত হৃদ্যতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে বলে জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের মুজিবুল আলম।
সাক্ষাতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি ও দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন জামায়াত নেতারা।
জামায়াতের প্রতিনিধি দলের বাকি দুই সদস্য হলেন—নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
ইউরোপীয় ইউনিয়নের ৮ দেশের প্রতিনিধিরা হলেন—জার্মানির রাষ্ট্রদূত মি. আচিম ট্রোস্টার, ইতালির রাষ্ট্রদূত মি. আন্তোনিও এ্যালেস্যান্ড্রো, ডেনমার্কের রাষ্ট্রদূত মি. ক্রিস্টিয়ান ব্রিক্স মুলার, স্পেনের মি. গ্যাব্রিয়েল সিস্টিয়াগা, ফ্রান্সের পলিটিক্যাল কাউন্সিলর মি. ক্রিস্টিয়ান বেক, নরওয়ের চ্যার্জ দ্যা অ্যাফেয়ার্স মিস ম্যারিয়ান রেবেকনায়েভেলস্রুড, সুইডেনের হেড অব পলিটিক্যাল, ট্রেড অ্যান্ড কমিউনিকেশন মিস লোভিসা হোফম্যান এবং নেদারল্যান্ডস এর ডেপুটি হেড অব মিশন মি. থিজ উওদস্ট্রা।

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজপথে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে জামায়াতে ইসলামীসহ ১১ দল। তবে সংঘাত বেধে যেতে পারে এমন কর্মসূচিতে আপাতত যাবে না তারা। কঠোর বা সংঘাতমুখী কর্মসূচিতে না গিয়ে বরং সংগঠিত ও ধারাবাহিক চাপ সৃষ্টি করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এভাবে ধাপে ধাপে এই আন্দোলন...
৯ ঘণ্টা আগে
রাজধানীর বিপুল পরিমাণ আইফোন, স্যামসাং মোবাইল ও মোবাইলের মাদারবোর্ডসহ দুই চীনা নাগরিক ও একজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরা ৩ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কের ৪৭ নম্বর বাসার ৬ষ্ঠ তলা থেকে আজ রোববার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়
১২ ঘণ্টা আগে
গুজব ও অপতথ্য ছড়ানোর অভিযোগে ডাকসুর সহসভাপতি (ভিপি) মো. আবু সাদিকসহ কয়েকজনের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনের নেতারা...
১৬ ঘণ্টা আগে
‘গুপ্ত রাজনীতি’ বা অদৃশ্য কাঠামোর মাধ্যমে পরিচালিত কার্যক্রম শিক্ষাঙ্গনের স্বাভাবিক গণতান্ত্রিক চর্চাকে বাধাগ্রস্ত করে। তাই এমন চর্চা...
১৬ ঘণ্টা আগে