Ajker Patrika

বিএনপিকে এখনই আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস

 কুমিল্লা প্রতিনিধি 
আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ১৮: ৫৩
বিএনপিকে এখনই আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস
কুমিল্লায় এনসিপির রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে দেন সারজিস আলম। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘মাত্র ছয় মাস যেতে না যেতেই মানুষ বিএনপিকে নিয়ে অন্যভাবে চিন্তা করতে শুরু করেছে। তবে আমরা এখনই বিএনপির সঙ্গে আওয়ামী লীগের তুলনা করতে চাই না। আগামীতেও চাই না।’

আজ শনিবার দুপুরে কুমিল্লা নগরীর একটি পার্টি সেন্টারে এনসিপির কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগর শাখার সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সারজিস এসব কথা বলেন।

আওয়ামী লীগের সমালোচনা করে সারজিস আলম বলেন, ‘আওয়ামী লীগ বিভিন্ন সময়ে হত্যাকাণ্ড ও গণহত্যার সঙ্গে জড়িত ছিল। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে দলটির বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে।’

সারজিস আলম বলেন, ‘আওয়ামী লীগ ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে। ২০১৩ সালে শাপলা চত্বরে হত্যাকাণ্ড ঘটিয়েছে। আর ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ১ হাজার ৪০০ এরও বেশি মানুষের জীবন কেড়ে নিয়ে আরেকটি গণহত্যা ঘটিয়েছে।’

এনসিপির এই নেতা আরও বলেন, ‘আওয়ামী লীগ গণহত্যাকারী, আওয়ামী লীগ খুনি। আওয়ামী লীগ হচ্ছে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া একটা নরপিচাশ। তাই আমরা বিএনপিকে এখনই আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না, আগামীতেও করতে চাই না।’

বিএনপিকে ঘিরে জনগণের মধ্যে নানা ধরনের আলোচনা তৈরি হয়েছে উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, কোনো রাজনৈতিক দলকে মূল্যায়নের ক্ষেত্রে জনগণের প্রত্যাশা এবং দলটির কর্মকাণ্ডই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

সভায় এনসিপির নেতা সরোয়ার তুষারসহ কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত