
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উচ্চপর্যায়ের প্রতিনিধি দল এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সঙ্গে বৈঠক করেছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকটি অনুষ্ঠিত হয় এনসিপির দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে।
বৈঠকে সাম্প্রতিক গণভোটে অনুমোদিত গুরুত্বপূর্ণ সংস্কারগুলো বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ইইউ ইলেকশন অবজারভেশন টিমের নির্দেশনা পর্যালোচনা করা হয়। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রাতিষ্ঠানিক কাঠামো নিয়েও দুই পক্ষ মতবিনিময় করে।
আলোচনার শেষে উভয় পক্ষই চলমান সংলাপ অব্যাহত রাখা এবং গঠনমূলক আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
বৈঠক শেষে এনসিপি নেতারা ইইউ প্রতিনিধি দলকে ঐতিহাসিক জুলাই বিপ্লবের গ্রাফিতি পরিদর্শন করান। সেখানে বিপ্লবের সময় তরুণদের আশা-আকাঙ্ক্ষা ও চেতনার প্রতিফলন তুলে ধরা হয়।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন—এনসিপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলাউদ্দিন মোহাম্মদ এবং যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। ইইউ প্রতিনিধি দলে ছিলেন ডেপুটি হেড অব ডেলিগেশন বাইবা জারিনা এবং ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল) সেবাস্তিয়ান রিগার ব্রাউন।

গ্যাস-সংকটের জন্য সরকারের অব্যবস্থাপনা, অনিয়ম ও সিন্ডিকেট অনেকাংশে দায়ী বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ রোববার এক বিবৃতিতে এ মন্তব্য করেন।
১৮ ঘণ্টা আগে
স্থানীয় নির্বাচনে কারচুপির চেষ্টা হলে জনগণ প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন। আজ রোববার (২৬ জুলাই) রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে বিট সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
১ দিন আগে
২০২৫ সালের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে জাতীয় পার্টির গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের নেতৃত্বাধীন অংশ। দলটি গত বছরে আয় করেছে ১ কোটি ৮২ লাখ ৪২৭০ টাকা এবং ব্যয় হয়েছে ১ কোটি ৮৭ লাখ ৯৩ হাজার ৪৩৩ টাকা। তবে বর্তমানে তাদের ব্যাংকে জমা আছে ৭৮ লাখ ৬১ হাজার ৭৩১ টাকা।
১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পর এবার স্থানীয় সরকার নির্বাচনে বিজয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চায় ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
২ দিন আগে