
ভোটকেন্দ্রে ভোটার কম হয়—এমন নির্বাচনে অনাগ্রহের কথা প্রকাশ করে জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘সাংবাদিকেরা এখানে আছেন। উনারা রিপোর্ট করেছেন যে, ভোটকেন্দ্রে মানুষ নাই, কয়েকটি কুকুর শুয়ে আছে। এই কুত্তা শুয়ে থাকার নির্বাচন বাংলাদেশে আমরা চলতে দিতে চাই না।’ তিনি আরও বলেন, ভোটকেন্দ্রে ভোটারের অনুপস্থিতি দেশকে যে অচলাবস্থার দিকে ঠেলে দিয়েছে, তা থেকে বের হতে হলে গণভোটই হতে পারে কার্যকর পথ।
আজ বুধবার রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে আট দলের মহাসমাবেশ হয়। সেখানে জামায়াতে ইসলামীর নায়েবে আমির এসব কথা বলেন।
গণভোটের ব্যাপারে সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ‘গণভোটের মাধ্যমে ভোটের চরিত্র পাল্টাতে হবে। গণভোট হলে ক্ষতিটা কী? গণভোট মানে জনগণ ভোট দিবে। কিসের জন্য দিবে? রাজনৈতিক দলগুলো একমত হইতে পারছে না। তো ঝগড়া যখন তারা মিটাইতে না পারে, একটা নিয়ম আছে—অতীতেও হয়েছে, যে তোমরা বাদ দাও রাজনৈতিক দল, আমাদের হাতে ছেড়ে দাও গণভোট। আমরা ঠিক করে দিব কোনটা ঠিক। অতএব এই গণভোট হওয়াটা জাতির জন্য ভালো লক্ষণ। আর না হওয়াটা খারাপ লক্ষণ।’
মুজিবুর রহমান বলেন, ‘যারা গণভোট হইতে দিতে চায়, তারা জনগণের জন্য ভালো কিছু করতে চায়। আর যারা গণভোট হইতে দিতে চায় না অথবা যারা গণভোটের রেজাল্ট যাতে না আসে, সেই জন্য গণভোট যেদিন হবে, সেই দিনই সংসদ নির্বাচন দাবি করে। গণভোট ঠিক করবে সংসদ নির্বাচনকে। কিন্তু একই দিনে যদি গণভোট হয়, তাহলে গণভোটের এই রায় সংসদ নির্বাচনকে কোনো ভালো কিছু করতে পারবে? আগামীতে গণভোট যখনই হোক, যেভাবেই হোক, আমরা আগে চাই।’
সমাবেশে সভাপতিত্ব করেন অধ্যাপক মুজিবুর রহমান। এতে আরও বক্তব্য দেন এ টি এম আজহারুল ইসলাম, মাওলানা ইউসুফ আশরাফ, মাওলানা আহমদ আলী কাসেমী, শেখ সালাহউদ্দিন, মাওলানা আব্দুল মাজেদ আতহারী, মাওলানা আবু তাহের খান, মাওলানা মুজিবুর রহমান হামিদী প্রমুখ।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘১৩৩টি অধ্যাদশে প্রণয়ন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আমরা এসব উপস্থাপন করতে বাধ্য। কিন্তু সেই ১৩৩টা অধ্যাদেশের কোনটা কীভাবে গৃহীত হবে তা জাতীয় সংসদের এখতিয়ার।’ তিনি আরও বলেছেন, ‘আপনারা সবাই জানেন, এর বাইরে আরও একটি আদেশ জারি
১৫ মিনিট আগে
পররাষ্ট্র বিষয়ে জামায়াতে ইসলামীর কিছু অবস্থান স্পষ্ট করার স্বার্থে পররাষ্ট্রমন্ত্রীকে একটি চিঠি পাঠানোর বিষয়ে তিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন। কিন্তু তিনি আমির কর্তৃক নির্দেশিত বিষয়াবলির বাইরে কিছু বিষয় যুক্ত করে চিঠিটি মন্ত্রণালয়ে পাঠান। বিশেষ করে চিঠিতে উল্লেখিত মন্ত্রীর পদমর্যাদা-সংক্রান্ত অংশটি আমিরে
১ ঘণ্টা আগে
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে প্রয়োজনীয় তথ্যসহ সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের বিবরণ এবং সংশ্লিষ্ট ওয়ার্ডে কাজের পরিকল্পনা জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে।
১১ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান উপলক্ষে অস্ট্রেলিয়ার মেলবোর্নের ওয়্যারিবিতে বিএনপি ভিক্টোরিয়া শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (৮ মার্চ) ওয়্যারিবির মাসোনিক হলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
১ দিন আগে