
বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে জামায়াতকে সম্পৃক্ত করার বিষয়ে নানা আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। এরই মধ্যে যুগপৎ আন্দোলনে থাকা শরিকদের কেউ কেউ জামায়াতকে সম্পৃক্ত করতে জোরালো সুপারিশও করেছে বিএনপির কাছে। তবে গণতন্ত্র মঞ্চ চাইছে, বর্তমান ফরম্যাট যেটা আছে, সেটাই যেন অব্যাহত থাকে।
আজ বৃহস্পতিবার গণতন্ত্র মঞ্চের নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা বিএনপিকে বলেছি, জামায়াত তো যুগপতের এই ফরম্যাটে নেই, বাইরে আছে। আমরা এই ফরম্যাটটাই অব্যাহত রাখার কথা বলেছি। তারা (বিএনপি) বলেছে, আগের ফরম্যাটেই আছে। জামায়াতের প্রশ্নে তাদের (বিএনপি) অবস্থান আগের মতোই। তারা এ রকম একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছে।’
চলমান আন্দোলন নিয়ে বোঝাপড়া ও করণীয় নির্ধারণে সমমনা দল ও জোটগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে বিএনপি। ১২ মে থেকে শুরু হওয়া এসব বৈঠকে আলোচনার পাশাপাশি নানা সুপারিশ উপস্থাপন করছেন শরিকেরা। এর মধ্যে কয়েক শরিকের কাছ থেকে যুগপৎ আন্দোলনে জামায়াতকে সম্পৃক্ত করার সুপারিশ আসায় তা নিয়ে বেশ আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। এই আলোচনার মধ্যেই গতকাল বুধবার বিএনপির সঙ্গে বৈঠক করে গণতন্ত্র মঞ্চ। বৈঠকে জামায়াতকে নিয়ে বিএনপির কাছে প্রশ্ন তোলেন মঞ্চের নেতারা। জামায়াতকে নিয়ে অন্য শরিকদের প্রস্তাবের সূত্র ধরে তাঁরা জানতে চান, বিএনপি আন্দোলন নিয়ে নতুন কোনো পরিকল্পনা করছে কি না।
বৈঠক প্রসঙ্গে মঞ্চের নেতারা বলছেন, ‘জামায়াতের বিষয়ে আমরা রাজি কি না, তারা (জামায়াত) পরে আসতে পারে কি না—এ রকম কোনো আলোচনা হয়নি। জামায়াতকে নিয়ে যেহেতু আলোচনা শুরু হয়েছে, জামায়াত বিষয়ে আমরাও জানতে-বুঝতে চেয়েছি। আমরা জানতে চেয়েছি, বিএনপি আন্দোলনের নতুন কোনো ফরম্যাটের কথা চিন্তা করছে কি না?’
বৈঠকের আলোচনা প্রসঙ্গে মঞ্চের একাধিক নেতা বলছেন, ‘বৈঠকে সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ৭ জানুয়ারির আগের আন্দোলন, পরের আন্দোলন নিয়ে কথা হয়েছে দুই পক্ষের মধ্যে। আমরা মূলত বিএনপির অবস্থানটা বুঝতে চেয়েছি। তারা আন্দোলন নিয়ে কী চিন্তা করছে। চলতি বছরে আন্দোলন নিয়ে বড় কোনো পরিকল্পনা তাদের আছে কি না, নাকি দীর্ঘমেয়াদি চিন্তা করছে। বিএনপি বিগত দিনের কর্মকাণ্ডের পর্যালোচনা এখনো শেষ করতে পারেনি বলেছে। ভারতীয় পণ্য বর্জন নিয়েও আলোচনা হয়েছে। ভারতীয় পণ্য বর্জন ইস্যুতে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে—এটা তাদের দলীয় সিদ্ধান্ত না।’

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়া পরিদর্শনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হলে তিনি ও আরও দুজন আহত হন বলে জানিয়েছে এনসিপি। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি...
৪ ঘণ্টা আগে
কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার পর এ ঘটনাকে পাটওয়ারীর ওপর ‘পঞ্চম হামলা’ বলে দাবি করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এ দাবি করেন।
৮ ঘণ্টা আগে
নিন্দা করতে করতে নিন্দা শব্দের ওজন কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ রোববার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন...
১০ ঘণ্টা আগে
ডেঙ্গুর পাশাপাশি শিশুদের হামজনিত মৃত্যু নিয়েও সরকারের ভূমিকার সমালোচনা করেন শফিকুর রহমান। তিনি বলেন, ডেঙ্গুর আগে হামে শিশুমৃত্যুর ঘটনায় সরকার অতীতের সরকারকে দায় দিয়েছে। কিন্তু বর্তমান সরকার গত সাত মাসে কী করেছে—এ প্রশ্ন তুলে তিনি বলেন, এখনো হাম ও ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে।
১১ ঘণ্টা আগে