
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় আজ। এ প্রসঙ্গে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বলেছেন, ‘আমরা প্রত্যাশা করি আদালতের কাছ থেকে সর্বোচ্চ বিচার পাব। যদি সুবিচার না পাই, তাহলে শহীদ পরিবারগুলোকে সঙ্গে নিয়ে যতটুকু আইনি লড়াই করা যায়, আমরা ততটুকু লড়াই করব। আমরা রাজপথ ও আদালতে সমান তালে লড়াই চালিয়ে যাব। তবে শাহবাগের মতো মবতন্ত্র করব না। আমরা নতুন বাংলাদেশে আর কোনো শাহবাগতন্ত্র চাই না। আমরা আইনের শাসন চাই, সুবিচার চাই।’
আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ওসমান হাদি বলেন, ‘আমরা প্রত্যাশা করছি, বাংলাদেশের আদালত স্বাধীনতাঁর পর আজ একটি ঐতিহাসিক রায় দিতে পারেন। কোনো প্রকারের রাজনৈতিক প্রভাব ছাড়া বাংলাদেশের আইনের ওপর রায় দেবেন। ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করবেন। আজ যদি আদালত সেই ন্যায়বিচারটা প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে শুধু শহীদ পরিবারই নয়, ১৮ কোটি মানুষের যে নতুন বাংলাদেশ, তাঁর সূচনা আজ আদালতের মাধ্যমেই হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশের প্রচলিত আইনে যে সর্বোচ্চ শাস্তি রয়েছে, তাতে এই ফ্যাসিস্ট, খুনি হাসিনার একবার না, অন্তত জুলাইয়ে ১৪০০ মানুষ হত্যার জন্য তাঁর ১৪০০ বার এই রায় কার্যকর করা দরকার।’
ইনকিলাব মঞ্চের মুখপাত্র বলেন, ‘যেহেতু উনি পলাতক আছেন, আজ যখন তাঁর বিরুদ্ধে রায় হবে, তখন সরকারের প্রথম কাজ হবে দিল্লিকে বলা যে, দণ্ডপ্রাপ্ত আসামিকে তুমি এখনো আশ্রয় দিয়ে রেখেছ, ফেরত দাও। আর যদি না দেয় তাহলে আন্তর্জাতিক অপরাধ আদালতে বা অন্যান্য জায়গা থেকে তাঁর বিরুদ্ধে মামলা করতে হবে। এমনকি সেই মামলা যদি দিল্লির বিরুদ্ধেও করতে হয় তাও করতে হবে।’
রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও এর আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ট্রাইব্যুনালের সামনের পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর এজলাস থেকে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করার কথা রয়েছে। বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই মামলার রায় ঘোষণা করবেন। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এই মামলার শুনানিতে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ) একাধিকবার বলেছে, শেখ হাসিনা ছিলেন জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী সব ধরনের অপরাধের মাস্টারমাইন্ড (পরিকল্পনাকারী), হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার (সর্বোচ্চ নির্দেশদাতা)।
এই মামলার প্রধান আসামি হলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সঙ্গে অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিন আসামির মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক এবং তাঁরা বর্তমানে ভারতে অবস্থান করছেন।

নির্বাচনের আগের রাতে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ১২৭টি অভিযোগ সামনে এনেছে বিএনপি। আজ বুধবার রাতে এক সংবাদ সম্মেলন করে এসব কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান।
১ ঘণ্টা আগে
নরসিংদী-২ আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও এনসিপি নেতা গোলাম সারোয়ার (সারোয়ার তুষার) কদিন ধরে অভিযোগ করে এসেছেন তাঁর আসনে জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচনে নামা প্রার্থী আমজাদ হোসাইনকে নিয়ে। তাঁর অভিযোগ, শেষ পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার না করা...
১ ঘণ্টা আগে
কুড়িগ্রাম-২ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ ভোটকেন্দ্রের ‘বিশেষ মুহূর্ত’ ধারণ করে পাঠালে আইফোন পুরস্কারের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসংক্রান্ত সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার রাত সাড়ে ১১টায় দলটির বাংলামোটর কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে।
৩ ঘণ্টা আগে