
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আজ রোববার দুপুর ১২টায় সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। তিনি তফসিলের সময়সীমা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। বিরোধীদলীয় নেতার মুখপাত্রের বিশেষ সহকারী কাজী লুৎফুল কবীরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
রওশন এরশাদ বলেন, মনোনয়ন দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, সেদিন আয়কর রিটার্নেরও শেষ দিন। তাই মনোনয়ন দাখিলে আয়কর রিটার্নের রিপোর্ট দিতে সমস্যা হবে। তিনি তফসিলের সময়সীমা বাড়াতে রাষ্ট্রপতিকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
দুপুর ১২টায় বঙ্গভবনে প্রবেশ করেন বিরোধীদলীয় নেতা ও জাপার শীর্ষ নেতারা। প্রায় পৌনে এক ঘণ্টারও বেশি সময় রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে বাইরে এসে অপেক্ষমাণ সংবাদমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলবেন রওশন এরশাদ। তিনি বলেন, ‘আমরা সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। তাই নির্বাচন কমিশনের কার্যক্রমকে স্বাগত জানাই। কিন্তু ঘোষিত তফসিলের সময় যথেষ্ট নয়। এ ছাড়া রাজনৈতিক প্রেক্ষাপটে তফসিল ঘোষণা করতে কিছুটা বিলম্বও হয়েছে। সে কারণে তফসিলের সময়সীমা আরও কিছুটা বর্ধিত করা প্রয়োজন।’
বৈঠকে রওশন এরশাদের সঙ্গে উপস্থিত ছিলেন সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নান, রাহ্গির আল মাহি সাদ এরশাদ ও বিরোধীদলীয় নেতার মুখপাত্র কাজী মো. মামুনূর রশিদ।
এ ছাড়া নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিতে রাষ্ট্রপতিকে রাজনৈতিক দলগুলোকে সংলাপের বসানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান রওশন এরশাদ।
পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিরোধীদলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা ও বিরোধীদলীয় নেতার মুখপাত্র কাজী মামুনূর রশিদ।

গোপালগঞ্জসহ তিন জেলায় আহ্বায়ক কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) দলের সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ছয় মাস মেয়াদি এই কমিটিগুলোর অনুমোদন দেন।
১৯ ঘণ্টা আগে
সরকার আরও ভালো আইন আনার কথা বলে এখন ‘উল্টো পথে’ পা বাড়িয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেছেন, সরকার আরও ভালো আইন আনার কথা বলে মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধের আগের অধ্যাদেশগুলো বাতিল করেছে।
১৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের জাতীয় স্থায়ী কমিটির নবনিযুক্ত সদস্য কবির রিজভী, আমানউল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহউল্লাহ। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
২০ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির নেতৃত্ব, বিচার বিভাগের স্বাধীনতা, মৌলিক অধিকার এবং শক্তিশালী স্থানীয় সরকার প্রতিষ্ঠার মতো বিষয়গুলো থাকলেও গত ছয় মাসে এগুলোর কোনো একটিরও বাস্তবায়ন দেখা যায়নি...
২১ ঘণ্টা আগে