আইএমএফের ঋণ মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলবে উল্লেখ করে সকল বিদেশী ঋণের শর্তসমূহ জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। আজ বৃহস্পতিবার দুপুরে পুরানা পল্টনে সিপিবি কার্যালয়ে জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভা শেষে এ দাবি জানানো হয়।
নেতৃবৃন্দ বলেন, ‘বিদেশি ঋণের নামে হাজারটা শর্ত প্রতিনিয়ত জনগণের ওপর আরোপ করা হচ্ছে। কিন্তু সরকার কখনোই এসব ঋণ নেওয়ার সময় শর্তগুলো জনসম্মুখে প্রকাশ করে না। অবিলম্বে সকল বিদেশি ঋণের শর্ত জনসম্মুখে প্রকাশ করতে হবে।’
আইএমএফের কাছ থেকে ঋণ নেওয়ার পরিকল্পনায় সরকারের তীব্র সমালোচনা করে নেতৃবৃন্দ আরও বলেন, ‘বাংলাদেশের আজকের সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতির জন্য দায়ী সরকারের দুর্নীতি, লুটপাট ও দুঃশাসন। উন্নয়ন প্রকল্পের নামে জনগণের টাকা নয়-ছয় করেছে সরকার। সরকারি মদদে দুর্নীতি লুটপাটের টাকা পাচার হয়েছে। সেই টাকা ফেরত আনা কিংবা দোষীদের গ্রেপ্তারেরও কোনো উদ্যোগ নেই।’
সভা থেকে আইএমএফের ঋণের নামে রাষ্ট্রীয় সম্পদ বেসরকারিকরণ এবং বিদ্যুৎ ও জ্বালানী খাতে ভর্তুকি প্রত্যাহারের পাঁয়তারার বিরুদ্ধে আগামী ৮ নভেম্বর (মঙ্গলবার) রাজধানীর পুরানা পল্টনে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচী ঘোষণা করা হয়।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিহির ঘোষের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন—বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা রাশেদ শাহরিয়ার, সমাজতান্ত্রিক আন্দোলনের নির্বাহী সভাপতি আব্দুল আলীসহ প্রমুখ।

গোপালগঞ্জসহ তিন জেলায় আহ্বায়ক কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) দলের সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ছয় মাস মেয়াদি এই কমিটিগুলোর অনুমোদন দেন।
১৪ ঘণ্টা আগে
সরকার আরও ভালো আইন আনার কথা বলে এখন ‘উল্টো পথে’ পা বাড়িয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেছেন, সরকার আরও ভালো আইন আনার কথা বলে মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধের আগের অধ্যাদেশগুলো বাতিল করেছে।
১৪ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের জাতীয় স্থায়ী কমিটির নবনিযুক্ত সদস্য কবির রিজভী, আমানউল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহউল্লাহ। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
১৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির নেতৃত্ব, বিচার বিভাগের স্বাধীনতা, মৌলিক অধিকার এবং শক্তিশালী স্থানীয় সরকার প্রতিষ্ঠার মতো বিষয়গুলো থাকলেও গত ছয় মাসে এগুলোর কোনো একটিরও বাস্তবায়ন দেখা যায়নি...
১৬ ঘণ্টা আগে