
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের দুই নেতা। মঙ্গলবার সন্ধ্যায় হাইকমিশনারের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজনীতিতে সংঘাতময় পরিস্থিতি সমাধানে বিরোধীদের সঙ্গে সংলাপে বসতে ক্ষমতাসীন আওয়ামী লীগকে পরামর্শ দিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথরিন কুক।
বৈঠকে আওয়ামী লীগের পক্ষে দলটি সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান ও আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ উপস্থিত ছিলেন।
বৈঠক নিয়ে সামজিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট দিয়েছে ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশন।
আওয়ামী লীগের আন্তর্জাতিক উপ কমিটির এক সদস্য আজকের পত্রিকাকে জানান, ব্রিটিশ হাইকমিশনার বাসভবনে আওয়ামী লীগের নেতারা প্রায় এক ঘণ্টা বৈঠক করেন। বৈঠক শেষে তাঁরা সেখানে রাতের খাবার খান।
আওয়ামী লীগের একটি সূত্র জানায়, বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার চলমান সংকট সমাধানে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ করার জন্য আওয়ামী লীগ নেতাদের পরামর্শ দেন। জবাবে আওয়ামী লীগ নেতারা বলেন, বিএনপির দাবি সংবিধান বহির্ভূত। তা নিয়ে সংলাপ বসার কোন সুযোগ নেই।
বৈঠকে ব্রিটিশ হাইকমিশার বলেন, সংলাপই একমাত্র পথ বলে মনে করে ব্রিটিশ সরকার। যুক্তরাজ্য আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক দেখতে চায় বলে আওয়ামী লীগ নেতাদের জানান হাইকমিশার।
জবাবে আওয়ামী লীগ নেতারা বলেন, একটি ভালো নির্বাচন উপহার দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বদ্ধপরিকর। এ জন্য নির্বাচন কমিশনে যে সংস্কার হয়েছে তা তুলে ধরেন তাঁরা।
বৈঠকের বিষয়ে এক্স–এ ব্রিটিশ হাইকমিশন জানায়, হাইকমিশনার আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনার জন্য সন্ধ্যায় (মঙ্গলবার) আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। যুক্তরাজ্য সব অংশীজনকে সংযম প্রদর্শন, সহিংসতা পরিহার এবং অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানায়।
এর আগে মঙ্গলবার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংলাপের বিষয়টি নাকচ করেন আওয়ামী লীগ লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি বলেন, ‘খুনিদের (বিএনপি) সঙ্গে কিসের সংলাপ?’
একই দিন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তিনিও রাজনৈতিক সংকট সমাধানে শর্তহীন সংলাপের আহ্বান জানান।

প্রতিষ্ঠার পর চার দশক পেরিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১ সেপ্টেম্বর। এর মধ্যে শেষ প্রায় দুই দশক রাষ্ট্রক্ষমতার বাইরে থেকে দলটি এখন আবার ক্ষমতায়। কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর ছয় মাস পেরোতে না পেরোতেই নানামুখী পরীক্ষায় পড়তে হচ্ছে বিএনপিকে।
৬ ঘণ্টা আগে
২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রায় সাড়ে সাত বছর পর সাধারণ সম্পাদক (জিএস) পদে পরিবর্তন এসেছে। ওই নির্বাচনে বিজয়ী ঘোষণা করা গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল হওয়ায় দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া মো. রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট...
৮ ঘণ্টা আগে
দেশে সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনক হারে ছিনতাই, চাঁদাবাজি, মাদক এবং নারী ও শিশু নির্যাতন বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এনসিপির নারী সংগঠন জাতীয় নারী শক্তি। সোমবার (৩১ আগস্ট) দুপুরে জাতীয় সংসদ ভবনের সামনে এই কর্মসূচিতে সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ দেশের...
৯ ঘণ্টা আগে
গোলাম পরওয়ার বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধসহ ছয় দফা দাবিতে ১১ দলীয় ঐক্য আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করবে। এ কর্মসূচির প্রয়োজনীয়
৯ ঘণ্টা আগে