
সুষ্ঠু নির্বাচনে বাধাদানকারীদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ভিসা নীতি প্রয়োগ শুরু করলেও তা নিয়ে বিচলিত নন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শরিক নেতারা। তাঁরা বলেছেন, যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ আসন্ন সংসদ নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না।
গতকাল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচনী প্রক্রিয়াই তো শুরু হয়নি। তার আগেই ভিসা নীতির প্রয়োগ কীভাবে হয়, তা বুঝিনি। আমেরিকার উদ্দেশ্য শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান নয়, তাদের উদ্দেশ্য বাংলাদেশের জনগণকে ভয় দেখানো।’
তিনি বলেন, এই অঞ্চলে নিজেদের প্রভাব বাড়াতে নিজেদের স্বার্থে ও সুবিধার জন্য যুক্তরাষ্ট্র ভিসা নীতি প্রয়োগ করছে। এটা কাউকেই সুবিধা দেবে না।
রাশেদ খান মেনন বলেন, বাংলাদেশের মানুষ ভিসা নীতি উপেক্ষা করবে এবং একটি সুষ্ঠু নির্বাচন করবে। ক্ষমতাসীনেরাও নির্বাচনের আগে সহিংসতা চায় না জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, ‘মার্কিন ভিসা নীতিতে আহামরি কিছু নেই। নির্বাচনে যারা সহিংসতা করবে, তাদের ওপর ভিসা নীতি আরোপ করবে, করুক। আমরাও তো সহিংসতার বিরুদ্ধে।’ ভিসা নীতি প্রয়োগের ফলে সরকার বা নির্বাচনের ওপর কোনো চাপ বা প্রভাব পড়বে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এতে চাপ সৃষ্টি হওয়ার কী আছে? আমরা সবাই মিলে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চাইছি। সুন্দর নির্বাচন হোক, সবাই ভোট দিতে আসবে, এটাই আমাদের চাওয়া।’
১৪ দলের আরেক শরিক সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া ভিসা নীতির প্রয়োগ প্রসঙ্গে বলেন, এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ এবং অনধিকার চর্চা। আরেক শরিক কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ওয়াজেদুল ইসলাম খানও বিষয়টিকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ বলে দেখছেন। ভিসা নীতির প্রয়োগকে অবমাননাকর পদক্ষেপ উল্লেখ করে গণআজাদী লীগের সভাপতি এস কে শিকদার বলেন, এটা সঠিক বলে মনে করেন না।
পুরো প্রক্রিয়াটিকে যুক্তরাষ্ট্রের নিজস্ব বিষয় অভিহিত করে এতে বিচলিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন জাতীয় পার্টির (জেপি) সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তাদের দেশে কাকে ঢুকতে দেবে, কাকে দেবে না, এটা সম্পূর্ণ তাদের ইচ্ছা। প্রতিদিন মানুষ যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করছে, বেশির ভাগই পাচ্ছে না। এটা তো নতুন কিছু নয়। কাদের বিরুদ্ধে এটা প্রয়োগ হবে, এটা কেউ জানে না। একমাত্র তারাই জানে।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লেটে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৯ ঘণ্টা আগে
১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন তথা গণভোটের রায় বাস্তবায়নের জন্য সব জেলা ও মহানগরীতে সেমিনার করা হবে। ৪ জুলাই রাজধানী ছাড়া সব মহানগরী এবং জেলায় বিক্ষোভ ও গণমিছিল করা হবে।
১১ ঘণ্টা আগে
বিএনপির পক্ষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা এবং বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) হুমায়ুন কবির এবং চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিও হাইশিং সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
১৬ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনের (ইসি) চূড়ান্ত করা নির্বাচনী বিধিমালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদেরও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ রয়েছে। এ নিয়ে বিএনপির নেতাদের মত দুই রকম। তাঁদের একাংশ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে কিছুটা নমনীয়, আবার সতর্কও।
১ দিন আগে