
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট ‘হ্যাক’ তারেক রহমানের প্ল্যানের অংশ বলে দাবি করেছেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, তারেক রহমান যে প্ল্যানের কথা বলেছিলেন, তারই অংশ হচ্ছে জামায়াত আমিরের আইডি হ্যাক করা।
আজ বুধবার নিজের নির্বাচনী এলাকায় প্রচারকালে নাসীরুদ্দীন পাটওয়ারী এই অভিযোগ করেন।
নারী কর্মীদের হেনস্তা-হামলার অভিযোগ তুলে নাসীরুদ্দীন আরও বলেন, ‘ব্যবসায়ীদের বাধ্য করে সভায় নেওয়া হচ্ছে। বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারীকে ভয়ভীতি দেখানো হয়েছে। রাতের আঁধারে আমার পোস্টার-বিলবোর্ড খুলে নেওয়া হচ্ছে। নারী কর্মীদের হেনস্তা-হামলা করা হচ্ছে।’
বঙ্গভবন স্টাফ কোয়ার্টারে নির্বাচনী প্রচারে বাধার অভিযোগ তুলে নাসীরুদ্দীন বলেন, ‘বঙ্গভবন স্টাফ কোয়ার্টারে আমাদের প্রচারণা চালাতে দেওয়া হয়নি। ভোটকেন্দ্র দেখতে চেয়েছিলাম। মিডিয়া হাউসের ওপর প্রেসার দেওয়া হচ্ছে। সত্য সংবাদ প্রকাশ করতে দেওয়া হচ্ছে না। মিডিয়া-প্রশাসন পক্ষ নিয়ে ফেলেছে।’
নাসীরুদ্দীন বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) নেই। কতটুকু নিরপেক্ষ নির্বাচন হবে, তা নিয়ে শঙ্কা রয়েছে।
এনসিপির এ নেতা বলেন, ‘মাল্টি লেভেল মার্কেটিং সিস্টেমে চাঁদাবাজি হচ্ছে। ওয়ার্ড কমিটি থেকে একদম আব্বাস থেকে তারেক রহমান পর্যন্ত চাঁদার ভাগ যায়। তা আমরা এই সকল কার্যক্রম বন্ধ করার জন্য অনুরোধ জানাচ্ছি। তাদের সন্ত্রাসী গ্যাংস্টারের যে ইকোনমি, এটা বাংলাদেশে গণ-অভ্যুত্থানের পরে আমরা চাই না। আমরা একটি নতুন বাংলাদেশ চাই।’

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকারের কাছে চারটি প্রশ্ন তুলেছেন চিকিৎসক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারা। আজ শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব প্রশ্ন তোলেন।
৫ ঘণ্টা আগে
মধ্যরাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা ভঙ্গুর, তার ভয়াবহ নিদর্শন। রাতভর প্রতিষ্ঠানটিতে ভাঙচুর ও লুটপাট চললেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরব ও নির্বিকার ভূমিকা গভীর উদ্বেগের। এভাবে একটি দেশ চলতে পারে না। খোদ রাজধানীর বুকে চর দখলের মতো একটি...
৭ ঘণ্টা আগে
কোনো উদ্যোগ ভালো না লাগলে তার বিকল্প পরিকল্পনা দেওয়া উচিত। আপনি এর চেয়ে ভালো পরিকল্পনা দেন, বলেন—এটা না করে এটা করলে আরও ভালো হয়। কিন্তু সেটা না করে সমালোচনা করায় তো কিছু লাভ হবে না। দেশটা সামনে এগিয়ে নেওয়ার জন্য সবাই মিলে চেষ্টা করতে হবে...
৭ ঘণ্টা আগে
ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের এই অপকর্ম পরিত্যাগ করুন। ফ্যাসিবাদ আমলের অনুরূপ যেকোনো কূট-তৎপরতা জনগণ সহ্য করবে না। জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ ও প্রতিরোধ অব্যাহত থাকবে। মেধাবী যুবসমাজসহ তরুণদের নিজেদের অধিকার আদায়ে আবারও সোচ্চার হতে হবে।
৯ ঘণ্টা আগে