
২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান করেছে বিএনপি। বিপুল বাজেট ঘাটতি নিয়ে ঋণনির্ভর এই বাজেটকে ‘ভিক্ষার ঝুলি’ বলে আখ্যায়িত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে বিএনপির আমলে ‘কালোটাকা সাদা করা’র বিষয়টি ছিল কি না, সেটি মনে করতে পারছেন না তিনি। তাঁর মতে, অপ্রদর্শিত আয় আর কালোটাকা এক নয়।
আজ রোববার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন।
৬৮ হাজার কোটি টাকার বাজেট নিয়ে বিএনপিকে ভিক্ষার ঝুলি নিয়ে দৌড়াতে হয়েছিল—আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্যের জবাবে এবারের বাজেটকে ‘ভিক্ষার ঝুলি’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, ‘আজকের এই বাজেট দেখে বুঝতে পারছেন, ভিক্ষার ঝুলি নিয়ে কারা ঘুরছে? পুরো বাজেটটাই একটা ভিক্ষার ঝুলি। এর মধ্যে নিজস্ব কিছুই নাই। আজকে যে পরিমাণ ঋণের বোঝা দাঁড়িয়েছে ... আর ঘাটতি বাজেট তো বটেই। সেই ঘাটতি মেটাবে কী দিয়ে: বৈদেশিক আর ডোমেস্টিক ঋণ।’
২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। সংবাদ সম্মেলনে প্রস্তাবিত এই বাজেটকে আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে দলটি।
প্রস্তাবিত বাজেটে এরই মধ্যে কালোটাকা সাদা করার সুযোগ নিয়ে অনেক সমালোচনা করেছেন বিএনপির নেতারা। বিএনপির আমলেও কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছিল। সে ক্ষেত্রে এ বিষয়ে বিএনপির সমালোচনা করার নৈতিক অবস্থান আছে কি না—জানতে চাওয়া হয় বিএনপির মহাসচিবের কাছে।
উত্তরে মির্জা ফখরুল বলেন, ‘আমি ঠিক মনে করতে পারছি না, আমার মনে নেই ...। কালোটাকা সাদা করা যদি হয়ে থাকে, তবে অর্থনৈতিক একটা ব্যাকআপ ছিল।’ তিনি বলেন, ‘অপ্রদর্শিত আয় এবং কালোটাকার মধ্যে পার্থক্য আছে। বলা ছিল অপ্রদর্শিত আয়। অর্থাৎ আমি ঠিকভাবে আয় করেছিলাম, সেটা দেখানোর একটা ব্যাপার ছিল হয়তোবা। তবে আমি নিজেও বিষয়টা নিয়ে পরিষ্কার না।’
বিএনপির আমলে দেশের অর্থনীতি যেকোনো সময়ের চেয়ে ভালো ছিল বলেও দাবি করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘একটা জিনিস মনে রাখতে হবে, বিএনপি যখন ক্ষমতায় এসেছে, বাংলাদেশের অর্থনীতির অবস্থা ভালো ছিল। জিয়াউর রহমান একটা তলাবিহীন ঝুড়ির অবস্থা থেকে দেশের অর্থনৈতিক অবস্থাকে উন্নত করেছেন। একইভাবে খালেদা জিয়ার সময়ও “ইমার্জিং টাইগার” বলা হতো। এখনকার মহাসংকট তখন ছিল না, অর্থনীতি একটা স্থিতিশীল অবস্থায় ছিল।’

আসিফ মাহমুদের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে বলা হয়েছে, সাক্ষাৎকালে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক বিভিন্ন বিষয় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষ সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে নিজেদের মতামত তুলে ধরে।
২ ঘণ্টা আগে
বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন দলের সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দায়িত্ব পালনের সময় কোনো ভুল বা অজান্তে কারও মনে আঘাত দিয়ে থাকলে বিনম্র স্বরে সহযোদ্ধাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি।
১৯ ঘণ্টা আগে
‘গতকাল দিবাগত রাতে কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ৯ জন বাংলাদেশি নিহত হয়েছেন। এনসিপি তাঁদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।’
২০ ঘণ্টা আগে
ভারত স্বার্থ ছাড়া বন্ধুত্বের আমন্ত্রণ জানালে বাংলাদেশ সাধুবাদ জানাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘বাংলাদেশ সমতার ভিত্তিতে সকলের সঙ্গে বন্ধুত্ব করতে চায়। কিন্তু কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না।’
১ দিন আগে