
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন। আজ রোববার রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টা ১০ মিনিটের দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
তাঁর জুনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আজ রাত সাড়ে ৮টার দিকে ধানমন্ডি তাকওয়া মসজিদ এবং আগামীকাল বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ২৬ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছিলেন এই জ্যেষ্ঠ আইনজীবী। আওয়ামী লীগ সরকারের সময় ১১ বছর দেশের বাইরে ছিলেন তিনি। গত ৬ জানুয়ারি তাঁর জুনিয়র আইনজীবীরা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে তাঁকে সংবর্ধনাও দিয়েছিলেন।
যুক্তরাজ্যে থাকা অবস্থায় ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি জামায়াত থেকে পদত্যাগ করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। এরপর আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রধান উপদেষ্টা হন তিনি। তবে গত বছরের ১৭ আগস্ট সেই পদ থেকেও পদত্যাগ করেন।
ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ১৯৪৯ সালের ৩১ ডিসেম্বর সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের শেখলাল গ্রামে জন্মগ্রহণ করেন। বিএ (অনার্স) ও এমএ ডিগ্রি অর্জনের পর ১৯৮০ সালে তিনি যুক্তরাজ্যের লিংকনস ইন থেকে ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করেন। ১৯৮৫ সাল পর্যন্ত লন্ডনেই আইন পেশায় নিয়োজিত ছিলেন তিনি।
দেশে ফিরে ১৯৮৬ সালে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। ১৯৮৮ সালে হাইকোর্ট বিভাগে ও ১৯৯৪ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০২ সালে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী হন।
ব্যারিস্টার রাজ্জাকের দুই ছেলে ও এক মেয়ে রয়েছেন। দুই ছেলে ব্যারিস্টার এহসান আব্দুল্লাহ সিদ্দীক ও ইমরান আব্দুল্লাহ সিদ্দীক সুপ্রিম কোর্টে আইন পেশা পরিচালনা করছেন।

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টা করছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—এমন মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না...
৪ ঘণ্টা আগে
১৮ জুন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মো. সূজা উদ্দীনের বিরুদ্ধে একটি অভিযোগ কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটিতে উত্থাপিত হয়েছে। অভিযোগের তদন্ত ও সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের জন্য একই দিন কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্যসচিবের নির্দেশে তিন সদস্যের একটি তদন্ত...
৯ ঘণ্টা আগে
‘সরকারের যে রাজনৈতিক দল, তার নামের আগে একটি “জাতীয়তাবাদী” শব্দ আছে। এই শব্দটির সঙ্গে মিশে আছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র। অর্থাৎ এই সরকার এমন কিছু করবে না, যাতে আমাদের স্বাধীনতা বিপন্ন হয় কিংবা সার্বভৌমত্ব প্রতিদিন একটু একটু করে দুর্বল হয়। তবে এই সরকারকে অনেক চক্রান্ত...
১০ ঘণ্টা আগে
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসীম কৃতিত্ব ও আদর্শ এবং দেশনেত্রী মরহুম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের দর্শনকে ধারণ করে গঠিত হয়েছে ‘জিয়া খালেদা রিসার্চ ফাউন্ডেশন...
১০ ঘণ্টা আগে