
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিএনপিদলীয় ৭ সংসদ সদস্য। আজ শনিবার দলটির ঢাকা বিভাগীয় গণসমাবেশে দলের পক্ষ থেকে এই ঘোষণা দেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম সিরাজ।
এ সময় জাতীয় পার্টির নেতাদেরও সংসদ থেকে পদত্যাগের আহ্বান জানান বিএনপির নেতৃবৃন্দ। তবে এখনই সংসদ থেকে পদত্যাগের কোনো চিন্তা জাতীয় পার্টির নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
আজ শনিবার গোলাপবাগ মাঠে জাতীয় পার্টির সদস্যদের পদত্যাগের আহ্বান জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেন, ‘আমাদের সাতজন এমপি পদত্যাগ করেছেন। জাতীয় পার্টির সংসদ সদস্যদের বলব, আপনারাও পদত্যাগ করুন।’
এ আহ্বানের প্রেক্ষিতে জাতীয় পার্টির অবস্থান জানতে চাইলে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু আজকের পত্রিকাকে বলেন, ‘এটা তাঁদের কথা। তাঁরা আহ্বান জানাতেই পারেন। তাঁদের অবস্থান আর আমাদের অবস্থান এক নয়। আমরা আমদের নিজস্ব গতিতে চলছি। এই মুহূর্তে আমাদের সংসদ থেকে পদত্যাগের কোনো চিন্তা নেই।’
এদিকে জাতীয় সংসদ থেকে বিএনপির সাতজন চলে গেলে সংসদ অচল হয়ে যাবে না জানিয়ে শনিবার বিকেলে সাভারে আওয়ামী লীগের এক সমাবেশে দলটির সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘জাতীয় সংসদে আওয়ামী লীগের বিশাল সংখ্যাগরিষ্ঠতা আছে। বিএনপির সাতজন চলে গেলে সংসদ অচল হয়ে পড়বে, এটা ভাবার কোনো কারণ নেই। এর জন্য দলটিকে (বিএনপি) অনুতাপ করতে হবে।’

বিগত চার মাস ধরে নানা প্রতিবন্ধকতার সৃষ্টি করে তাঁকে জাতীয় সংসদে আসতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য সরোয়ার আলমগীর। তিনি বলেছেন, যারা ইনসাফের কথা বলে, তারা মিথ্যা তথ্য ছড়িয়ে আমাকে জাতির কাছে ছোট করার চেষ্টা করেছে।
১ ঘণ্টা আগে
জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, আমরা ভুল করেছি। আমরা অর্থনৈতিক উন্নতির দিকে গিয়েছি। কিন্তু মানবাধিকারে উন্নতি করতে পারি নাই। আর ভুল নয়। আমাদের বৈষম্য দূর করতে হবে। দেশ ও জাতির কল্যাণে সকল প্রতিহিংসা, জিঘাংসা দূর করে অন্তর্ভুক্তিমূলক...
৩ ঘণ্টা আগে
সরকার পার্বত্য চট্টগ্রাম থেকে ৯০ হাজার কোটি টাকা রাজস্ব পেলেও বন্যার সংকটে জনপ্রতি মাত্র ৩০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে.....
৩ ঘণ্টা আগে
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘শিক্ষামন্ত্রী যাদের ফার্মের মুরগি বলছেন, তাদের জন্যই আপনি শিক্ষামন্ত্রী হয়েছেন। তাদের জন্যই শিলং থেকে এসে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন। তাদের জন্যই লন্ডন থেকে এসে প্রধানমন্ত্রী হয়েছেন। সাধারণ এইচএসসি পরীক্ষার
৪ ঘণ্টা আগে