শিক্ষার্থীদের কাছে দলীয় কর্মসূচি পৌঁছে দিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সাংগঠনিক টিম গঠন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার (৯ নভেম্বর) ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সাংগঠনিক টিম গঠন করা হয়েছে। এ ক্ষেত্রে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরের পরামর্শ নেওয়া হয়েছে।
নাসির উদ্দীন নাসির আজকের পত্রিকাকে বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজনীতি সচেতন। জাতীয়তাবাদী রাজনীতি ও মেধাভিত্তিক রাজনীতির বিষয়ে আলাপ করার জন্য আমাদের এই টিম গঠন করা হয়েছে। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ করে দেওয়া হয়, তখন ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শীর্ষস্থানীয় সমন্বয়কেরা যখন গ্রেপ্তার হন, তখনো তাঁরা আন্দোলন চালিয়ে নিয়েছেন।’
কমিটির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক এম রাজীবুল ইসলাম তালুকদার বিন্দু। কমিটি মনিটরিংয়ের দায়িত্বে রয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. রিসালাত ইসলাম সজীব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুর হোসেন, সাংগঠনিক সম্পাদক জহিরুল হক সাইমুন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই টিমের কাজ হবে ছাত্রদল ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি শিক্ষার্থীদের কাছে পৌঁছানো, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কমিটি গঠন ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে প্রয়োজনীয় তথ্যসহ সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের বিবরণ এবং সংশ্লিষ্ট ওয়ার্ডে কাজের পরিকল্পনা জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে।
৪ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান উপলক্ষে অস্ট্রেলিয়ার মেলবোর্নের ওয়্যারিবিতে বিএনপি ভিক্টোরিয়া শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (৮ মার্চ) ওয়্যারিবির মাসোনিক হলে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
১৫ ঘণ্টা আগে
পুরোনো সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন না করলে বর্তমান সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
১৭ ঘণ্টা আগে
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যার ৮৭ দিন পর এই হত্যার সঙ্গে জড়িত শুটার গ্রেপ্তার হওয়াকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে তাঁর সংগঠন ইনকিলাব মঞ্চ। তবে সংগঠনটি বলেছে, শুধু গুলি করা ব্যক্তি নয়- এই হত্যার পেছনে যারা পরিকল্পনা করেছে এবং শুটারদের ভাড়া করেছে, তাদেরও দ্রুত চিহ্নিত করে বিচারের আওত
১৭ ঘণ্টা আগে