দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংলাপের আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। চলমান এই সংলাপের সপ্তম দিনে আজ সোমবার আলোচনায় অংশ নিয়েছে বাংলাদেশ মুসলিম লীগ। দলটির মহাসচিব কাজী আবুল খায়েরের নেতৃত্বে ১২ সদস্যের একটি দল সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আলোচনায় অংশ নেয়।
সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্ব করছেন। স্বাগত বক্তব্যে তিনি বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে ইসি এই সংলাপের আয়োজন করেছে।
এ বৈঠকে ইসির সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথসহ কমিশনের চার কমিশনার উপস্থিত রয়েছেন।
আজ সোমবার চারটি দলের সঙ্গে ইসির সংলাপের কথা ছিল। কিন্তু কর্নেল অলির নেতৃত্বাধীন লিভারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ও বজলুর রশিদ ফিরোজের নেতৃত্বাধীন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ ইসির এই আমন্ত্রণে সাড়া দিচ্ছে না। দল দুটি আজকের পত্রিকাকে জানিয়েছে, নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি করে আসছে দীর্ঘদিন ধরেই। কিন্তু সরকার তাদের দাবি মানেনি। বরং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে দুইবার নির্বাচন আয়োজন করেছে। তাই এবার আর কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না দল দুটি। একই ইস্যুতে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপিও ইসির সংলাপে অংশ নেয়নি।

ঈদযাত্রায় ভাড়া কেলেঙ্কারি নিয়ে জাতি হিসেবে লজ্জিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। আজ শনিবার সকালে রাজধানীর মিরপুরের মনিপুর গার্লস হাইস্কুল মাঠে ঈদের নামাজ শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
১২ ঘণ্টা আগে
সংসদীয় নিজ আসন এলাকা মিরপুরে (ঢাকা-১৫) পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শনিবার রাজধানীর মিরপুরের মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ (মূল মনিপুর বালিকা ক্যাম্পাস) মাঠে ঈদের জামায়াতে অংশ নেন তিনি।
১৮ ঘণ্টা আগে
ঈদ উৎসব আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ঢাকার প্রাচীন নাগরিক ঐতিহ্য ও উৎসব সংস্কৃতি ফিরিয়ে আনার লক্ষ্যেই এই তিন দিনব্যাপী আয়োজন করা হয়েছে।
২ দিন আগে
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও অব্যবস্থাপনায় ঘরমুখী মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি সরকারের ভূমিকার সমালোচনা করে যাত্রীদের দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন।
২ দিন আগে