Ajker Patrika

সিটি নির্বাচন দেখেই জাতীয় নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে জাতীয় পার্টি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ মে ২০২৩, ১৫: ৩৭
সিটি নির্বাচন দেখেই জাতীয় নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেবে জাতীয় পার্টি 

আসন্ন পাঁচ সিটি করপোরেশনের নির্বাচন দেখেই জাতীয় নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে চায় জাতীয় পার্টি (জাপা)। ওই নির্বাচন থেকেই জাতীয় নির্বাচনে যাওয়া না যাওয়া এবং এর কৌশল ঠিক করতে চায় দলটি। আজ সোমবার দুপুরে রাজধানীর বনানীতে জাপার চেয়ারম্যানের কার্যালয়ে এক বৈঠক শেষে  সাংবাদিকদের এসব কথা বলেন, জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকার সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচন কমিশনকে সহায়তা করবে বলেও প্রত্যাশা করেন তিনি।

জাপার মহাসচিব বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনই ইঙ্গিত করবে জাতীয় নির্বাচন কেমন হবে। সিটি করপোরেশনের নির্বাচন দেখেই জাতীয় নির্বাচনের কৌশল ঠিক করবে জাতীয় পার্টি। নির্বাচন কমিশন যদি সিটি করপোরেশন নির্বাচনগুলো নিরপেক্ষ করতে না পারে, মানুষের ভোটাধিকার যদি নিশ্চিত না হয়, তবে আগামী জাতীয় নির্বাচনে আমরা যাব কি যাব না তা সিদ্ধান্ত নেওয়া হবে।’ 

চুন্নু বলেন, জাতীয় নির্বাচন হচ্ছে ক্ষমতার পালাবদলের নির্বাচন। দেশের সাধারণ মানুষের প্রত্যাশা আগামী জাতীয় নির্বাচন যেন সুষ্ঠু ও নিরপেক্ষ এবং প্রতিযোগিতামূলক হয়। গেল স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি আসেনি, জাতীয় পার্টি নির্বাচনের মাঠে ছিল। এমন বাস্তবতায়ও জাতীয় পার্টির প্রার্থী ও সমর্থকদের ওপর অবর্ণনীয় আচরণ ও জোরজবরদস্তি করেছে সরকার সমর্থকেরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত