বিএনপি মিডিয়া সেলের সদস্য কাদের গনি চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্যসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং আহ্বায়ক মওদুদ আলমগীর পাভেল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি মিডিয়া সেলের সদস্য কাদের গনি চৌধুরীকে দলীয় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিএনপি মিডিয়া সেলের সদস্যপদ ও সেলের সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলী হুসাইনি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে ইরান যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে তাঁর সফরসূচি এখনো চূড়ান্ত হয়নি।
১ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে দিতে হবে, অন্যথায় জনগণ নিজেরাই সেই জাদুঘর খুলে নেওয়ার ব্যবস্থা করবে। আজ বুধবার রাজধানীর রায়েরবাজারে জুলাই আন্দোলনে শহীদদের গণকবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা
২ ঘণ্টা আগে
জুলাই আন্দোলনের প্রায় দুই বছর পরেও জুলাইয়ের আকাঙ্ক্ষার বাংলাদেশ পাননি বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বুধবার রাজধানীর রায়েরবাজারে জুলাইয়ের শহীদদের গণকবর জিয়ারত শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন তিনি।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর সাজা ন্যায়বিচারের মানদণ্ডে অপর্যাপ্ত বলে মনে করে এনসিপি (জাতীয় নাগরিক পার্টি)। মঙ্গলবার (৩০ জুন) রাতে এক বিবৃতিতে এ কথা জানায় দলটি...
১৮ ঘণ্টা আগে