
গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটই তৈরি হয়েছে ২০১৮ সালের কোটা বাতিলের রায়ের পরিপত্র বাতিলের পরিপ্রেক্ষিতে। তাই জুলাই সনদে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের ভূমিকা তুলে ধরতে হবে।
আজ মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনার বিরতিতে দুপুরে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে শাকিল উজ্জামান এই মন্তব্য করেন।
শাকিল উজ্জামান বলেন, ‘জুলাই সনদে অবশ্যই ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের ভূমিকা তুলে ধরতে হবে। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন একদিনে গড়ে ওঠেনি। দীর্ঘ ৯ মাসেরও বেশি সময় ধরে অসংখ্য হামলা, মামলা ও নির্যাতনের মধ্য দিয়ে এই আন্দোলন সফল হয়েছিল।’
তিনি বলেন, ‘এই আন্দোলনে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির সামনে ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রকাশ্যে নির্যাতন করেছিল। একইভাবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মো. রাশেদ খাঁনকে ১৫ দিন রিমান্ডে নির্যাতন করা হয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তরিকুলকে ছাত্রলীগ হাতুড়ি দিয়ে পিটিয়ে মেরুদণ্ড ভেঙে দেয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরেফিন এখনো চোখে স্প্লিন্টার নিয়ে কষ্টের জীবন কাটাচ্ছেন। আমি নিজেও এই আন্দোলনে ব্যাপক নির্যাতন সহ্য করেছি এবং আমার পরিবারকেও নির্যাতনের শিকার হতে হয়েছে। এই রকম অসংখ্য ছাত্র-জনতার নির্যাতন শিকারের মধ্য দিয়েই ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন সফলতার মুখ দেখেছিল।’
শাকিল উজ্জামান আরও বলেন, ‘২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনই জুলাই গণ-অভ্যুত্থানের ভিত্তি স্থাপন করেছে। তাই জুলাই সনদে এই আন্দোলনের ঐতিহাসিক ভূমিকা যথাযথভাবে স্বীকৃতি পাওয়া অত্যন্ত জরুরি।’

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকারের কাছে চারটি প্রশ্ন তুলেছেন চিকিৎসক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারা। আজ শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব প্রশ্ন তোলেন।
১ ঘণ্টা আগে
মধ্যরাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা ভঙ্গুর, তার ভয়াবহ নিদর্শন। রাতভর প্রতিষ্ঠানটিতে ভাঙচুর ও লুটপাট চললেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরব ও নির্বিকার ভূমিকা গভীর উদ্বেগের। এভাবে একটি দেশ চলতে পারে না। খোদ রাজধানীর বুকে চর দখলের মতো একটি...
৩ ঘণ্টা আগে
কোনো উদ্যোগ ভালো না লাগলে তার বিকল্প পরিকল্পনা দেওয়া উচিত। আপনি এর চেয়ে ভালো পরিকল্পনা দেন, বলেন—এটা না করে এটা করলে আরও ভালো হয়। কিন্তু সেটা না করে সমালোচনা করায় তো কিছু লাভ হবে না। দেশটা সামনে এগিয়ে নেওয়ার জন্য সবাই মিলে চেষ্টা করতে হবে...
৪ ঘণ্টা আগে
ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের এই অপকর্ম পরিত্যাগ করুন। ফ্যাসিবাদ আমলের অনুরূপ যেকোনো কূট-তৎপরতা জনগণ সহ্য করবে না। জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ ও প্রতিরোধ অব্যাহত থাকবে। মেধাবী যুবসমাজসহ তরুণদের নিজেদের অধিকার আদায়ে আবারও সোচ্চার হতে হবে।
৬ ঘণ্টা আগে