Ajker Patrika

২১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করছে এনসিপি, থাকছেন যাঁরা

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১৫: ৩০
২১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করছে এনসিপি, থাকছেন যাঁরা
(বাঁ থেকে) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ফজলুর রহমান, মাসকাওয়াথ আহসান, সাবিনা আহমেদ, মেজবাহ উদ্দীন। ছবি: সংগৃহীত

দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে গতি আনা এবং বুদ্ধিবৃত্তিক রাজনীতির চর্চা বাড়ানোর লক্ষ্যে ২১ সদস্যবিশিষ্ট ‘উপদেষ্টা পরিষদ’ গঠন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

দল গঠনের পর পেশাজীবীদের নিয়ে আলাদা ফোরাম করলেও এই প্রথম নীতি-নির্ধারণে সহায়তার জন্য আনুষ্ঠানিক কোনো উপদেষ্টা পরিষদ গঠন করল দলটি।

আজ বুধবার দলটির একাধিক নেতা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন গঠিত হতে যাওয়া এই উপদেষ্টা পরিষদে প্রাক্তন সেনা কর্মকর্তা, আমলা, আইনজীবী, প্রকৌশলী, শিক্ষক ও গণমাধ্যম ব্যক্তিত্বসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা স্থান পাচ্ছেন।

প্রাথমিকভাবে পরিষদের যাদের নাম জানা গেছে, তাঁরা হলেন:

অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ফজলুর রহমান

সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব মাসকাওয়াথ আহসান

সাবেক অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দীন

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক

অধ্যাপক ড. এস এম আবদুল কুদ্দুছ

প্রকৌশলী সাবিনা আহমেদ

মুফতি মাওলানা শাঈখ মুহাম্মাদ উছমান গনী

দলীয় সূত্র বলছে, উপদেষ্টা পরিষদের সদস্যরা রাজনীতি, অর্থনীতি ও সামাজিক উন্নয়নে দলকে বিভিন্ন বিষয়ে কৌশলগত পরামর্শ দেবেন। তাঁদের দেওয়া পরামর্শগুলো এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘রাজনৈতিক পর্ষদ’-এ পর্যালোচনার পর বাস্তবায়নের পদক্ষে নেওয়া হবে।

রাজনীতিতে সংস্কার ও কাঠামোগত পরিবর্তনের বার্তা নিয়ে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বর্তমানে দলটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন নাহিদ ইসলাম এবং সদস্যসচিব হিসেবে রয়েছেন আখতার হোসেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত