
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।
আজ মঙ্গলবার বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘আমি চিকিৎসকদের সাথে কথা বলেছি। তাঁরা জানিয়েছেন, বিভিন্ন প্যারামিটার পজেটিভ সাইন দিচ্ছে। উনার অবস্থা উন্নতির দিকে, আলহামদুলিল্লাহ। ব্রেইনের বিষয় তো, একটু সময় নেবে। উনার জন্য সকলের কাছে দোয়া চাই।’
ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ১৫ মার্চ বিএনপি নেতা মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
সিঙ্গাপুরে অবস্থান করা মির্জা আব্বাসের একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল বলেন, ‘সোমবার সকাল ১০টার দিকে উনাকে বেড থেকে চেয়ার বসিয়েছেন চিকিৎসকেরা। এটা পজিটিভ সাইন। আস্তে আস্তে কথা বলতে পারেন। ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে উনার চিকিৎসা চলছে। দোয়া করবেন উনার জন্য, দেশবাসীর কাছে উনার পরিবার দোয়া চেয়েছেন।’
হাসপাতালে মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস এবং ছেলে ইয়াসীর আব্বাস সার্বক্ষণিক পাশে থাকছেন বলে জানান সোহেল।

জুলাই সনদে ঘোষিত প্রক্রিয়ায় পুনর্গঠিত একটি স্বাধীন ও নিরপেক্ষ দুর্নীতি দমন কমিশন গঠন করা হলে, যেকোনো অভিযোগের মুখোমুখি হতে এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তে জাতীয় নাগরিক পার্টি পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত।
৩ ঘণ্টা আগে
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করবেন তিনি।
৪ ঘণ্টা আগে
নির্বাচন কমিশন ও সরকারের দায়িত্বশীল মন্ত্রীর পরস্পরবিরোধী মন্তব্য এবং সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কমিশনের ভূমিকাকে ‘স্বাধীনতাহীন’ ও ‘নতজানু’ উল্লেখ করে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে দলটি...
২১ ঘণ্টা আগে
আজ মঙ্গলবার বিকেলে ঢাকায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের মুক্তিযোদ্ধা মঞ্চ মিলনায়তনে ‘মানবেন্দ্র নারায়ণ লারমার চিন্তা-দর্শন-রাজনীতি ও নতুন প্রজন্মের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়। মানবেন্দ্র নারায়ণ লারমার ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ...
২১ ঘণ্টা আগে