
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলের লিয়াজোঁ কমিটির সমন্বয়কারী হামিদুর রহমান আযাদ। তিনি আরও বলেছেন, ‘আমাদের ১১ দলীয় জোট শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা সংসদে যাব এবং গঠনমূলক সমালোচনাও করব।’
আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান হামিদুর রহমান আযাদ।
এর আগে বেলা ১১টা ৪৫ মিনিটে নির্বাচন কমিশনে আসেন ১১ দলীয় জোটের প্রতিনিধিদল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০ আসনে ভোট জালিয়াতি এবং অনিয়মের অভিযোগ নিয়ে আসেন তাঁরা।
যে আসনগুলো নিয়ে ১১ দলীয় জোটের পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে— পঞ্চগড়-১; ঠাকুরগাঁও-২; দিনাজপুর-৩, দিনাজপুর-৫; লালমনিরহাট-১, লালমনিরহাট-২; গাইবান্ধা-৪; বগুড়া-২, বগুড়া-৩; সিরাজগঞ্জ-১; যশোর-৩; খুলনা-৩, খুলনা-৫; বরগুনা-১, বরগুনা-২; ঝালকাঠি-১; পিরোজপুর-২; ময়মনসিংহ-৬, ময়মনসিংহ-৮, ময়মনসিংহ-১০; কিশোরগঞ্জ-৩; ঢাকা-৬, ঢাকা-৮, ঢাকা-১০, ঢাকা-১৩, ঢাকা-১৭; গোপালগঞ্জ-২; ব্রাহ্মণবাড়িয়া-২; চাঁদপুর-৪; চট্টগ্রাম-১৪ এবং কক্সবাজার-৪।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য হান্নান মাসউদ বলেছেন, তাঁর বিরুদ্ধে যারা মিথ্যা অভিযোগ ও অপপ্রচার চালাচ্ছেন, তাঁদের বিরুদ্ধে তিনি আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন। এ বিষয়ে তিনি আইনজীবীর সঙ্গে পরামর্শও করছেন।
৭ ঘণ্টা আগে
মন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রের দাবি, এ বিষয়ে তাঁকে চুপ থাকার পরামর্শ দিয়েছেন তাঁর রাজনৈতিক পরামর্শকেরা। তাই তিনি চুপ থাকায় নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছিল। অবশেষে বুধবার (৩ জুন) রাতে সামাজিক মাধ্যমে পার্বত্যবাসীকে শান্ত থাকতে অনুরোধ জানিয়ে ফেসবুকে পোস্ট দেন সদ্য পদত্যাগ করার কথা...
৮ ঘণ্টা আগে
সরকার ইসলামী ব্যাংককে সাবেক ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। ইসলামী ব্যাংক উদ্ধারের জন্য বিরোধী দলের নেতা-কর্মীরা মাঠে নামতে প্রস্তুত। ইসলামী ব্যাংক নিয়ে টানাটানি করার সুযোগ...
৯ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী জামিনে মুক্তি পেয়েছেন। আজ বুধবার রাত ১০টা ৮ মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়।
৯ ঘণ্টা আগে