বিএনপি সামনে ব্যাপক আন্দোলন নিয়ে আসছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা জানান।
আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘ভবিষ্যতে বিএনপির পক্ষ থেকে ব্যাপক আন্দোলন কর্মসূচি আসছে। এ জন্য সকলকে প্রস্তুত থাকতে হবে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ‘ছাত্রলীগকে কাপুরুষ সন্ত্রাসী বানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী, আপনি ছাত্রলীগকে দখলবাজ বানিয়েছেন, চাঁদাবাজ বানিয়েছেন আর কাপুরুষ বানিয়েছেন।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেত্রীকে মারধরের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা আরও বলেন, ‘যেভাবে নারীদের ওপর আঘাত করা হয়েছে, সে দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। কাপুরুষ ছাড়া এভাবে কেউ মেয়েদের ওপর আঘাত করতে পারে না। ছাত্রদলের সাংগঠনিক সম্পাদককে আঘাত করা হয়েছে, রাশেদ, আফসানকে আঘাত করা হয়েছে। তাদের অবস্থা সংকটাপন্ন।’
বিএনপি সম্পর্কিত আরও পড়ুন:

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১১ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
১২ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১৪ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১৫ ঘণ্টা আগে