
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির কবর জিয়ারত ও শাহবাগ ফুল বাজারে জনসংযোগের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটের ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
আজ মঙ্গলবার সকালে নাসীরুদ্দীন পাটওয়ারীর ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা জানানো হয়।
ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়, ২২ জানুয়ারি শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে যে ‘আজাদী যাত্রা’ শুরু করেছিলেন, আজ তার সার্থক সমাপ্তি ঘটল সকালে ফজরের নামাজের পর শহীদ শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত এবং শাহবাগ ফুল মার্কেটে জনসংযোগের মাধ্যমে।
ওই পোস্টে আরও বলা হয়, আজাদী যাত্রা থেকে শুরু করে নির্বাচনী প্রচারণার পুরোটা পথ ছিল জনতার ভালোবাসায় মোড়ানো। প্রারম্ভের দিনে নাসীরুদ্দীন পাটওয়ারী যে শপথ নিয়েছিলেন, প্রচারণার শেষদিনেও ছিল সেই একই সংকল্প— ‘দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত নিরাপদ ঢাকা-৮ প্রতিষ্ঠা করা’।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘নির্বাচন মানে কেবল ভোটের লড়াই নয়, এ নির্বাচন আপনার-আমার অধিকার আদায়ের অঙ্গীকার। প্রচারণার শুরু থেকে শেষ পর্যন্ত ঢাকা-৮ সহ পুরো দেশের জনগণ যেভাবে দোয়া, সমর্থন ও ভালোবাসা দিয়েছেন— সে কারণে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভোটের ব্যালটেও জারি থাকুক ইনসাফ ও আজাদীর পক্ষে আপনাদের এ সমর্থন। সকল জঞ্জাল ছিন্ন করে ঢাকা-৮ এ প্রস্ফুটিত হোক শাপলা কলি।’
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সেদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ২৯৯টি সংসদীয় আসনে একযোগে স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। এই নির্বাচন সামনে রেখে গত ২২ জানুয়ারি শুরু হয় প্রার্থীদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা। ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে এই প্রচারণা শেষ করার বিধান রয়েছে। সে হিসেবে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল ও প্রার্থীদের সব ধরনের প্রচার বন্ধের শেষ সময় ছিল আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টা।

ফজলুর রহমান বলেন, ‘চক্রান্ত বড় কঠিন ও গভীরে। সেই চক্রান্ত যে-ই করুক, কেউ যদি ভোট লুট করতে আসে, আপনারা ছেড়ে দেবেন না। প্রিসাইডিং কর্মকর্তার কাছ থেকে ফলাফল নিয়ে মিছিল করে বাড়িতে আসবেন। যদি কেউ বলে, বাড়িতে চলে যাও, ভোট গণনা হবে, দুই দিন পরে রেজাল্ট; এসব কথা শুনতে যাবেন না।
৩৮ মিনিট আগে
গত ২২ জানুয়ারি সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৯ ফেব্রুয়ারি) প্রচারের শেষ দিনে ঢাকার ৮টি আসনের নির্বাচনী এলাকায় জনসভা করেন তিনি। রাতে মা-বাবার কবর জিয়ারত করে শেষ করেন এবারের নির্বাচনী প্রচারাভিযান।
১২ ঘণ্টা আগে
বোরকা ও নিকাব ধর্মীয় সংস্কৃতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন বলেছেন, হজ বা পাসপোর্টের ছবির মতো মুখমণ্ডল দেখিয়ে প্রিসাইডিং বা সহকারী প্রিসাইডিং কর্মকর্তার কাছে ভোটারের পরিচয় নিশ্চিত করতে হবে।
১৩ ঘণ্টা আগে
নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে দেশবাসীর কাছে নিজেদের পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। ভোটারদের উদ্দেশে তিনি বলেছেন, ‘রাষ্ট্র পরিচালনায় আপনাদের সমর্থন পেলে দেশের আগামী দিনের সরকার হবে জনগণের কাছে দায়বদ্ধ।
১৩ ঘণ্টা আগে