
রাজধানীর মিরপুরে ছাত্রদলের সাবেক এক নেতার ফ্ল্যাটে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান (ম খা) আলমগীরসহ ২৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। সম্প্রতি দেওয়া এই অভিযোগপত্রে বলা হয়েছে, শেখ হাসিনা ও মহীউদ্দীন খান আলমগীরের নির্দেশে ছাত্রদলের সাবেক নেতা মোহাম্মদ শামীম পারভেজের ফ্ল্যাটে ভাঙচুর ও লুটপাট করা হয়।
আদালত সূত্র জানায়, শামীম পারভেজের স্ত্রী জান্নাত আরা ফেরদৌস ২০১৪ সালের ডিসেম্বরে ফ্ল্যাটে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর মিরপুর থানায় মামলা করেন। তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার উপপরিদর্শক মাহমুদুন্নবী গত ২৬ অক্টোবর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রের গ্রহণযোগ্যতা শুনানির জন্য ২৯ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, ছাত্রদলের সাবেক নেতা ও সরকারি বাঙলা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি শামীম পারভেজ ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তাঁর রাজনৈতিক অবস্থানের কারণে ২০১৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশে বাদীর বাড়িতে হামলা চালানো হয়। শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ম খা আলমগীরের নির্দেশে অপর আসামিরা ফ্ল্যাটের দরজা ভেঙে প্রবেশ করে আসবাব ভাঙচুর ও লুটপাট করে। ২২টি ল্যাপটপ, ১৭টি স্মার্টফোন, আনুমানিক ২০ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৯ লাখ টাকা লুট করা হয়। এ ছাড়া নাবালকসহ ৫৪ জন ভাড়াটেকে আটক ও মারপিট করা হয়।
অভিযোগপত্রভুক্ত অন্য আসামিরা হলেন—বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা দেওয়ান আব্দুল মান্নান, মীর জসিম উদ্দিন, তৌহিদুল ইসলাম খান শিপলু, এস এম কিবরিয়া পিয়াস, মো. মামুন মিয়া ওরফে শাহজাহান, মনসুর আলী, ইসলাম ওরফে নিক্কন, নুরুল হক, আব্দুল হামিদ ওরফে লিটন ওরফে বগা লিটন, বিপুল পাটোয়ারী, মো. মিজানুর রহমান আখন, জিয়াউল হাসান জিয়া, মো. শহিদুল ইসলাম রজব, আনোয়ার হোসেন আনু, ইয়ানুহা চৌধুরী, এম আয়নাল আহামেদ, জালাল দেওয়ান, সাঈদ ইকবাল ওরফে ভাস্কর, মো. সামসুল হক, মো. ইসমাইল হোসেন সিরাজী প্রধান ও মো. আনোয়ার হোসেন।
অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন, বাদীর অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১২ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
১৪ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১৫ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১৬ ঘণ্টা আগে