
চার বছর আগে দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলা থেকে খালাস পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। একই মামলায় অব্যাহতি পেয়েছেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব আকরাম হোসেন।
আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-১৫ শুনানি শেষে এ আদেশ দেন।
মামলা থেকে অব্যাহতি পাওয়ার পর আখতার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিগত ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক নিপীড়নের অংশ হিসেবে বিরোধী মতের মানুষদের বিরুদ্ধে লাখ লাখ মিথ্যা, নিপীড়নমূলক মামলা দিয়েছে, রিমান্ডে নিয়েছে, জেলে দিয়েছে। এই মানুষগুলোকে মাসে-মাসে, সপ্তাহে-সপ্তাহে হাজিরা দিতে হয়েছে। তেমন একটি মিথ্যা মামলা থেকে আজ অব্যাহতি পেলাম।
‘এখনো আমার বিরুদ্ধে কয়েকটি মামলা পেন্ডিং আছে। অন্তর্বর্তী সরকার বিগত সময়ের কিছু মামলা উইথড্র করেছে। আমরা সরকারের কাছে আহ্বান রাখব, বিচার-বিশ্লেষণ করে বিগত সময়ে হওয়া সব মিথ্যা রাজনৈতিক মামলা প্রত্যাহারে আশু পদক্ষেপ যেন গ্রহণ করা হয়।’
এনসিপির যুগ্ম সদস্যসচিব জয়নুল আবেদিন শিশির এক বার্তায় বিস্তারিত জানিয়ে বলেন, ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব আকরাম হোসেনকে আদালত ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারার মামলায় শুনানি শেষে অব্যাহতি দেন।
বার্তায় বলা হয়, ২০২১ সালের ১৩ এপ্রিল অসুস্থ শরীর নিয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে গরিব-দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করার সময় আখতার হোসেনকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের বিরুদ্ধে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে শান্তিপূর্ণ অবস্থানকে কেন্দ্র করে দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাঁকে ১৭ এপ্রিল গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়।
সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মুজাহিদুল ইসলামের নেতৃত্বে দীর্ঘ পাঁচ বছরের আইনি লড়াইয়ের পর আজ ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-১৫ শুনানি শেষে চার্জ গঠনের সময় মামলার ম্যারিট বিবেচনা করে বিশেষ ক্ষমতা আইনের কোনো উপাদান বিদ্যমান না থাকায় আখতার হোসেন ও আকরাম হোসেনকে অব্যাহতি দেন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীরা যোগ দিয়েছেন। আজ শুক্রবার দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম...
২৫ মিনিট আগে
জাপানের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় উপমন্ত্রী শিমাদা তোমোকি এবং জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক ইয়ামাদা তেতসুয়ার সঙ্গে বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে কি উন্নয়ন হবে না—সরকারের কাছে এমন প্রশ্ন রেখেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আজ শুক্রবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবনে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগের...
৩ ঘণ্টা আগে
জুলাই সনদে স্বাক্ষর করার বিএনপির কোনো ইচ্ছা ছিল না। ওনার এই বক্তব্যের মাধ্যমে প্রমাণ হয়েছে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যখন নির্বাচনী প্রচারণায় হ্যাঁ ভোটের পক্ষে ভোট চেয়েছিলেন, উনি তাহলে ওই সময় মিথ্যাচার করেছিলেন।
৭ ঘণ্টা আগে