রাজধানীতে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের ওপর হামলাকারীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটির দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক কার্যালয়ের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে গত মঙ্গলবার এক পোস্টে এ আহ্বান জানানো হয়।
নূর হোসেন দিবস উপলক্ষে ১০ নভেম্বর (রোববার) রাজধানীর জিরো পয়েন্টে কর্মসূচি ঘোষণা করেছিল আওয়ামী লীগ। বাধার মুখে দলটির কর্মী-সমর্থকেরা সে কর্মসূচি পালন করতে পারেননি।
টুইটার পোস্টে দক্ষিণ এশিয়ায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কার্যালয় লিখেছে, ‘জিরো পয়েন্টে রোববার আওয়ামী লীগের কর্মসূচিতে অংশগ্রহণকারীদের ওপর হামলার ঘটনায় কর্তৃপক্ষকে অবশ্যই
দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের জবাবদিহির আওতায় আনতে হবে। রাজনৈতিক মতাদর্শের কারণে কারও ওপর হামলা মতপ্রকাশের স্বাধীনতা ও সমাবেশের অধিকারের লঙ্ঘন। কর্তৃপক্ষকে অবশ্যই রাজনৈতিক পরিচয় ব্যতিরেকে জনমানুষের এসব অধিকার সুরক্ষায় পদক্ষেপ নিতে হবে।’

আসন্ন সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে কৌশল বদলাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জোটসঙ্গী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ছাড় না পেয়ে একক নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে দলটি। এর অংশ হিসেবে প্রাথমিক প্রার্থী তালিকায়ও পরিবর্তন আনা হচ্ছে।
১৮ মিনিট আগে
দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট সক্ষমতার নয়, বরং দুর্নীতি, ব্যবস্থাপনা, পরিকল্পনা, সিদ্ধান্তহীনতা ও জবাবদিহির ঘাটতির ফল বলে মন্তব্য করেছেন জামায়াতের সদস্য মো. নাজিবুর রহমান। সংসদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘দয়া নয়, মানুষ বিল দেয়, মানুষ কর দেয়। বিলের টাকায় তাঁর ঘরে আলো থাকবে, চুলায় আগুন জ্বলবে...
৫ ঘণ্টা আগে
আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। মুন্সিগঞ্জের শ্রীনগরের মো. আল আমিন নামের এক ব্যক্তি রিটটি দায়ের করেছেন।
৭ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ভোটার এলাকা পরিবর্তন হয়েছে। নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরা এলাকার ভোটার থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের শাহবাগ এলাকার ভোটার হয়েছেন। অন্যদিকে আসিফ মাহমুদ দক্ষিণ...
৮ ঘণ্টা আগে