
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ অভিযোগ করেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সরকারের কাছ থেকে অতিরিক্ত ‘প্রটোকল’ পাচ্ছে, যা কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রীও পান না। আজ বুধবার (২৩ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ১৩টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।
বজলুর রশীদ ফিরোজ বলেন, ‘একটা দল, সেটা নতুন দল, এখনো নিবন্ধিত দল না। ছাত্ররা এই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। আমাদের সম্মান আছে, তাদের প্রতি শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, স্নেহ আছে। কিন্তু তার মানে এই নয় যে, অপরাপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈষম্য তৈরি করে একটা দলকে সরকার পৃষ্ঠপোষকতা দেবে। কোনো মন্ত্রী-প্রতিমন্ত্রীও তো এই ধরনের প্রটোকল পায় না, এই নতুন দলকে যেভাবে প্রটোকল দেওয়া হচ্ছে।’
দেশের রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সুস্থ রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার কাজ সরকার একা পারবে না উল্লেখ করে বজলুর রশীদ বলেন, ‘কিন্তু আমরা লক্ষ করলাম, সরকার অভ্যুত্থানের পরই রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে, তাদের সঙ্গে আলাপ-আলোচনা-পরামর্শ না করে এককভাবে সিদ্ধান্ত নিয়ে দেশ পরিচালনা করতে গিয়ে একটা লেজেগোবরে অবস্থা তৈরি করেছে।’
তিনি অভিযোগ করে বলেন, ‘সরকার যখন খুব বিপদে পড়ে, আর সামলাতে পারছে না, টালমাটাল অবস্থা ও মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠছে, তখন রাজনৈতিক দলগুলোকে ডাকে। তারা দেখাতে চায় যে, এরা সবাই আমার সঙ্গে আছে। আমরা এই সরকারকে সমর্থন করেছি ঠিক, কিন্তু অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী কোনো কাজ করলে আমরা এই সরকারকে সমর্থন করব না। তার বিরোধিতা করব, সমালোচনা করব।’
মবকে সরকারের পক্ষ থেকে প্রশ্রয় দেওয়া হয়েছে অভিযোগ করে বজলুর রশীদ আরও বলেন, ‘ইতিপূর্বে অনেকগুলো ঘটনা, সেই ঘটনাকে কঠোর হস্তে দমন করা এবং মব সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ার কারণেই আজকে নতুন করে যে মব, সেটাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠেকাতে পারছে না, তারা এটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না।’
সমাজতান্ত্রিক দল, বাসদ, এনসিপি, সরকার, ড. মুহাম্মদ ইউনূস, বৈঠক, রাজনৈতিক দল, প্রধান উপদেষ্টা

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ শনিবার আবার তাঁর সিটিস্ক্যান করা হবে বলে জানিয়েছেন হাসপাতালের অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার। তাঁর সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়েও জানিয়েছেন তিনি।
২৪ মিনিট আগে
হামিদুর রহমান আযাদ আরও বলেন, ‘একই দিনে দুটো নির্বাচন হয়েছে। “হ্যাঁ” ভোট জয়যুক্ত হয়েছে। সরকারের দায়িত্ব এটা বাস্তবায়ন করা। ভোট দুটো অনুযায়ী দুটি সাধারণ অধিবেশন ডাকার নিয়ম, কিন্তু ডেকেছে একটি। বিএনপির সদস্যরা সংবিধান সংস্কারের শপথ নেয়নি। অথচ তারা জুলাই সনদে স্বাক্ষর...
২ ঘণ্টা আগে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে দুই দফায় অস্ত্রোপচার করা হয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা।
১৬ ঘণ্টা আগে
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের ছেলেরা খালি ঘুরঘুর করে চাকরির খোঁজে। এভাবে চাকরি তো পাওয়া যাবে না। আমাদের নিজেদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, বিনিয়োগ করতে হবে, ছোট ছোট উদ্যোগ নিয়ে কাজ করতে হবে। মেধাকে প্রাধান্য দিতে হবে। সরকার মেধাকেই প্রাধান্য দেবে...
১৮ ঘণ্টা আগে