
দলীয়করণের যে রাজনীতির দিকে নগ্নভাবে আপনারা পা দিয়েছেন, সেখান থেকে ফিরে আসুন—সরকারের উদ্দেশে এমনটি বলেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ রোববার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ‘জান দেব, জুলাই দেব না’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জামায়াত আমির।
প্রধানমন্ত্রীর উদ্দেশে শফিকুর রহমান বলেন, ‘আপনি দায়িত্ব নেওয়ার আগে নির্বাচনের পুরা সময়টা জুড়ে বলেছেন—আমরা একটা মেরিটোক্রেটিক সোসাইটি চাই, আমরা সুন্দর সোসাইটি করব। এখন তো পুরাটাই তার উল্টো। যেখানে স্থানীয় সরকারের নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা মানুষের সেবা করবে, সেসব জায়গায় আপনারা দলীয় নেতাদের বসিয়ে দিয়েছেন।
যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের সুযোগ করে দেওয়ার দাবি জানান বিরোধী দলীয় নেতা। তিনি অভিযোগ করেন, এখন শুধু নির্বাচিত জায়গায়ই নয়, যে সমস্ত জায়গায় প্রশাসনের লোকদের দায়িত্ব পালন করার কথা, সরকার সেখানে দলীয় নেতাদের পদায়ন করছে। তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এমন নজির আপনারা স্থাপন করছেন। আমরা পরিষ্কারভাবে ঘোষণা দিচ্ছি—এগুলো আমরা প্রত্যাখ্যান করলাম, এগুলো আমরা মানি না, এগুলো আমরা মানব না।’
বর্তমান সরকারকে একটা প্রতারক দল হিসেবে নয় বরং শাসক হিসেবে দেখতে চাই বলে মন্তব্য করেন জামায়াত আমির। তিনি বলেন, আমরা চাই তারা জনগণকে দেওয়া ওয়াদাটা অন্তত রক্ষা করুক। আমাদের লড়াইয়ের ক্ষেত্র দুইটা—একটা সংসদ, সেখানে সমাধান হলে ঠিক আছে; না হলে আমাদের রাজপথ। রাজপথ কেউ কেড়ে নিতে পারবে না, রাজপথের জমিদারি জনগণ কাউকে দেয় নাই।’
দেশের বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেন শফিকুর রহমান। সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা বলেছিলেন—নতুন বাংলাদেশে মব হবে না। তাহলে এখন কারা করে? এই মবগুলো বন্ধ করেন। আমিও যদি মব করি, আমারও হাত অবশ করে দেন। আপনারাও মব করে বেশি দূর হাত বাড়াতে পারবেন না, সেই হাতটাও অবশ হয়ে যাবে।’
সরকারের উদ্দেশে জামায়াত আমির আরও বলেন, ‘একটা রক্তভেজা আন্দোলনের মাধ্যমে আল্লাহ আমাদের মুক্তি দিলেন। তারপরে এই স্মৃতি তাড়াতাড়ি ভুলে গিয়ে, ফ্যাসিস্ট সরকারের যে বৈশিষ্ট্য ছিল, সেটা আপনারা আবার ধারণ করতে যাচ্ছেন কেন? আমরা তো নতুন কিছুই দেখতে পাচ্ছি না। তখনকার ফ্যাসিস্টরা যা করেছে, হুবহু তার একটা ফটোকপি আপনাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি।’
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার শিকার হয়ে এক চোখ হারানো আলিফের প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, ‘এই ছেলেটাকে রড দিয়ে পিটিয়ে তার চোখ শেষ করে দিলেন, দুনিয়া দেখার আলোটা নিভিয়ে দিলেন। তো চোখ তো শেষ করেছিল শেখ হাসিনা, আপনারা আবার শুরু করলেন কেন?’
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমেদ, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রমুখ।

এই বাণিজ্য চুক্তি বাস্তবায়িত হলে বাংলাদেশের শিল্প, কৃষি ও ক্ষুদ্র কৃষকদের জীবন-জীবিকার ওপর সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে। জনগণের প্রত্যক্ষ ভোটে ক্ষমতায় আসা বিএনপি সরকারও অন্তর্বর্তী সরকারের মতো একই দুঃসাহস ও বেপরোয়া মনোভাব নিয়ে এই চুক্তির কার্যক্রম এগিয়ে নিচ্ছে...
২ ঘণ্টা আগে
বিরোধী মত দমন করার পুরোনো অবস্থা আবারও দেখতে পাচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘আমরা একটা ভয়ের পরিবেশ আবারও দেখতে পাচ্ছি। বিরোধী মতকে দমন-পীড়ন করার পুরোনো কায়দা আমরা এই সরকারের মধ্যে দেখতে পাচ্ছি।’
২১ ঘণ্টা আগে
তীব্র গ্যাস-সংকটের মধ্যেই দাম বাড়ানোর প্রস্তাব আসায় বাসন-পাতিল হাতে রাজধানীতে পেট্রোবাংলা অভিমুখে ‘প্রতীকী মার্চ’ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ শনিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে ‘রাজধানীসহ দেশজুড়ে বাসাবাড়ি, শিল্পকারখানা ও পরিবহনে গ্যাসের তীব্র সংকট ও মূল্যবৃদ্ধির ষড়যন্ত্রের প্রতিবাদে’
১ দিন আগে
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই বিপ্লবের সুবিধাভোগী ক্ষমতাসীন দল বিএনপি জুলাইয়ের চেতনা ভুলে গেছে। রাজধানীর মহাখালীতে আজ শনিবার ‘গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে’ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে গোলাম পরওয়ার এসব কথা বলেন।
১ দিন আগে