
ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক পুশ ইনের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ মঙ্গলবার দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমানের স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে গাজী আতাউর রহমান বলেন, বেনাপোল সীমান্ত দিয়ে নারী-শিশুসহ অন্তত ১৩ জনকে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে বিএসএফ। এ ছাড়াও গত বৃহস্পতিবার (২৮ মে) রাতে সীমান্তের সাদিপুর গ্রামের বোম্বে তলা এলাকার শূন্যরেখায় কাঁটাতারের বেড়ার কাছে ১০০-১১০ জন জড়ো করেছে। যা সকল বিবেচনাতেই আন্তর্জাতিক নিয়ম উপেক্ষা।
গাজী আতাউর আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং এর প্রতিবাদে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিতে আহ্বান করছে। একই সঙ্গে আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনা শুরু করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে।
ইসলামী আন্দোলনের মুখপাত্র বলেন, ‘ভারতের নির্বাচন কমিশন কর্তৃক এসআইআর প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে প্রায় ৯০ লাখ ভোটারের নাম বাদ দেওয়া এবং ভারতের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট (সিএসএ) আইনের ঘটনাকে আমরা ভারতের অভ্যন্তরীণ বিষয় হিসেবেই দেখছিলাম। কিন্তু এখন দেখা যাচ্ছে এর প্রতিক্রিয়া আমাদের ওপরেও এসে পড়ছে। ফলে এটা এখন আর ভারতের অভ্যন্তরীণ বিষয় নাই।’
এটি এখন আন্তর্জাতিক বিষয় বলে মন্তব্য করেন গাজী আতাউর। তিনি বলেন, ‘আমরা রোহিঙ্গা সংকটের মতো আর কোনো সংকটে পড়তে চাই না। আজকে ১০-১২ জন পুশ ইন করছে বলে বিষয়টাকে ছোট দেখার সুযোগ নাই। পশ্চিমবঙ্গের সরকার ৯০ লাখ মানুষকেই বিতাড়িত করতে চাইছে। তাই সরকারকে বলব, এর বিরুদ্ধে দ্রুত ও বহুমাত্রিক পদক্ষেপ নিন।’
যদি বাংলাদেশের কোনো নাগরিক ভারতে অবৈধভাবে থেকে থাকে, তাহলে রাষ্ট্রীয় প্রক্রিয়ার মাধ্যমে পাঠালে আমরা গ্রহণ করব—মন্তব্য করে ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, ‘অবৈধভাবে ঠেলে দেওয়া আন্তর্জাতিক রীতি-নীতি বহির্ভূত এবং অমানবিক। বাংলাদেশ তা বরদাশত করবে না।’

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে মো. দেলাওয়ার হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। তিনি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি।
২১ ঘণ্টা আগে
গুম প্রতিরোধের বাতিল করা অধ্যাদেশটি বহাল রাখার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে যারা গুমের সঙ্গে জড়িত তাদের হাতে তদন্তের দায়িত্ব না দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
২১ ঘণ্টা আগে
আগামী বুধবার (২ সেপ্টেম্বর) দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস। ওই দিন রাত ৯টায় বাংলাদেশ বিমানে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে তাঁর।
১ দিন আগে
শেখ হাসিনার দেড় দশকের শাসনামলে বাংলাদেশে গুমকে রাষ্ট্রীয় নিপীড়নের ভয়াবহ হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছিল। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত এই নৃশংসতার শিকার হয়েছেন বিরোধী দল ও মতের অসংখ্য নাগরিক। তাঁদের অনেকেই এখনো নিখোঁজ। স্বজনেরা বছরের পর বছর ধরে প্রিয়জনের ফিরে আসার অপেক্ষায় দিন কাটাচ্ছেন...
২ দিন আগে