
রংপুরের হারাগাছে মাইকে ঘোষণা দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের আক্রমণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সদস্যসচিব আখতার হোসেন। আজ শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি। পরে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাঁর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আখতারের বক্তব্য শেয়ার করেন।
ফেসবুক পোস্টে বলা হয়, ‘বিকাল থেকে হারাগাছে বিএনপির সন্ত্রাসীরা মাইকে ঘোষণা দিয়ে এনসিপির নেতাকর্মীদের ধরে ধরে আক্রমণ করছে। মারধর করে রক্তাক্ত করছে। অনেকগুলো বাড়িঘরে ভাঙচুর চালিয়ে স্বর্ণালংকার, টাকা লুটপাট করেছে। মোটরসাইকেল ভাঙচুর করেছে। আগুন দিয়ে বাড়িঘর জ্বালিয়ে দেয়ার হুমকি দিচ্ছে।’
আখতার অভিযোগ করে বলেন, ‘ক্ষমতায় আসতে না আসতেই বিএনপি হারাগাছে সন্ত্রাস শুরু করেছে।’
প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। এতে এনসিপির প্রার্থীরা ৬টি আসনে জয় পেয়েছেন। তাঁদের জোট মোট ৭৭টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে বিএনপি নেতৃত্বাধীন জোট ২১২টি আসনে জয় পেয়েছে। এই ফল ঘোষণার পর থেকেই দেশের বিভিন্ন জায়গায় এনসিপির নেতা-কর্মী এবং তাদের পরিবারের ওপর হামলা হচ্ছে বলে অভিযোগ করেছে তাঁরা।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, নির্বাচনের ফলাফল কারচুপি এবং ফল ঘোষণার পর বিরোধী দলীয় নেতা-কর্মীদের ওপর হামলা, মারধর ও বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে। দমন-পীড়ন চলতে থাকলে রাজপথে কর্মসূচি দিতে বাধ্য হবেন তাঁরা।
২০ মিনিট আগে
দীর্ঘ নির্বাসনের ধুলোমাখা পথ পেরিয়ে একদিন তিনি ফিরলেন। ফিরলেন শুধু একজন রাজনীতিক হিসেবে নয়—ফিরলেন এক পুত্র, এক উত্তরাধিকার, এক অসমাপ্ত ইতিহাসের বাহক হয়ে।
১ ঘণ্টা আগে
নির্বাচন-পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে বিরোধী দলীয় কর্মী-সমর্থক, তাদের ঘরবাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা-অগ্নিসংযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ শুক্রবার এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ
১ ঘণ্টা আগে
নির্বাচনে সুস্পষ্টভাবে ফলাফল কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ শুক্রবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় নির্বাচন-পরবর্তী ১১ দলীয় নির্বাচনী জোট আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
১ ঘণ্টা আগে