ঢাকা: নারী উদ্যোক্তাদের নিয়ে গঠিত উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই)-এ পুরুষেরা কীভাবে সদস্য হন তা নিয়ে প্রশ্ন তুলেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি বলেছেন, ‘উই তো নারীদের গ্রুপ। এখানে শতভাগ নারীদের অংশগ্রহণ থাকার কথা। এই গ্রুপে পুরুষেরা কেন?’
আজ শনিবার অনলাইন মাধ্যমে এন্টারপ্রেনারশিপ মাস্টার ক্লাসের ১১তম সেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। উই-এর উদ্যোগে এই মাস্টার ক্লাসের আয়োজন করা হয়েছে। উই এর প্রতিষ্ঠাতা নাসিমা আক্তার নিশার পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে সারাদেশ থেকে ক্ষুদ্র নারী উদ্যোক্তারা অংশ নেন। এই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সরকারি চাকরিতে পুনরায় ১০ শতাংশ নারী কোটা চালুর দাবি তুলতে সবাইকে অনুরোধ করেন।
কে এম খালিদ বলেন, ‘আমাদের সরকার নারী বান্ধব। আমাদের প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী এবং স্পিকার নারী। তারপরও নারীরা এখনো অনেক ক্ষেত্রে পিছিয়ে আছেন। আমি খুব অবাক হয়েছি, যখন দেখলাম নারী কোটা বাতিলের দাবিতে মেয়েরাই আন্দোলনে নামলো। পুরুষ শাসিত সমাজ থেকে কেন নারী কোটা বাতিল হলো আমার বুঝে আসে না, তাদের কোটা চালু রাখা যেতে পারে। এখানে আপনারা যেহেতু প্রায় শতভাগ নারী তাই নারী কোটা পুনরায় ১০ শতাংশ চালুর জন্য দাবি তুলতে পারেন।’
সংস্কৃতি প্রতিমন্ত্রী আরো বলেন, ‘২০১৭ সাল থেকে নারী উদ্যোক্তাদের সহযোগিতায় কাজ শুরু করে উই। এখন তাদের সদস্য সংখ্যা ১১ লাখ ছাড়িয়ে গেছে। তারা দেশীয় পণ্য উৎপন্ন করে নিজেদের মাধ্যমে বাজারজাত করছেন। এর ফলে বিদেশে তাদের পণ্য রপ্তানির মাধ্যমে রেমিট্যান্স আসছে, কেন্দ্রীয় ব্যাংকের যে সর্বোচ্চ রিজার্ভ সেখানেও তাদের অবদান রয়েছে।’
এন্টারপ্রেনারশিপ মাস্টারক্লাস সম্পর্কে আয়োজকরা জানান, এ ক্লাস থেকে নারীরা কীভাবে পণ্য উৎপাদন ও বাজারজাত করবেন সে বিষয়ে সম্মুখ ধারণা নিতে পারছেন। এতে তাদের পণ্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি রপ্তানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধারণা নিতে পারছেন। এ মাস্টারক্লাস থেকে একজন নারী উদ্যোক্তা জানতে পারছেন-পণ্য কীভাবে কাস্টমারের কাছে পৌঁছাতে হবে, কীভাবে ধৈর্য নিয়ে এগিয়ে যেতে হবে, কাস্টমারের কাছে কীভাবে নিজের উদ্যোগকে পৌঁছে দিতে হবে।

বাবা নেই এক দশকেরও বেশি সময় ধরে। ২০১৩ সালে রাতের আঁধারে গুম হয়ে যাওয়া বাবার স্মৃতি আর মায়ের সীমাহীন সংগ্রামের আলোতেই নিজের পথ চিনে নিয়েছে মো. সাদমান শিহাব। সকল প্রতিকূলতা ও স্বজন হারানোর বেদনা পেরিয়ে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে এই কিশোর।
১৮ ঘণ্টা আগে
মানুষের আয় বাড়ছে না, মানুষের আয় বৃদ্ধি না করে তার ওপর ব্যয় চাপিয়ে দেওয়া হচ্ছে। এটা তো চলতে পারে না। গ্যাসের দাম বাড়ানো হলো, বলা হলো, এটা আগস্ট মাসের জন্য। তার মানে সেপ্টেম্বরের জন্য আবার রেডি থাকেন আরেকটা বাড়ার। এভাবে মাসে মাসে বাড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াত
১৮ ঘণ্টা আগে
এনটিআরসিএর মাধ্যমে মেধা ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া বাতিল করে স্থানীয় পর্যায়ে নিয়োগের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হলে ঘুষ, তদবির, রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতির বাণিজ্য আবারও বিস্তার লাভ করবে...
২০ ঘণ্টা আগে
বিগত সরকার যেভাবে কুইক রেন্টাল ও ‘দায়মুক্তি আইনে’র সুযোগ নিয়ে ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, আজও একই বিপজ্জনক প্রেসক্রিপশন বাস্তবায়নের অপচেষ্টা করা হচ্ছে।
১ দিন আগে