
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। আজ শনিবার (১০ জানুয়ারি) বিকেলে গুলশান কার্যালয়ে দলের নতুন চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন তিনি।
এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। তবে, বৈঠকে কী আলোচনা হয়েছে তা এখনও জানা যায়নি।
এরপর বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতে আসেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তারেক রহমানের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন তিনি।
এদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ড. ইভারস আইজাবস সৌজন্য সাক্ষাৎ করেছেন।
প্রায় ঘণ্টা ধরে চলা বৈঠক শেষে বিকাল ৪টার একটু আগে কার্যালয় থেকে বের হয় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দল।

জামায়াত নেতা বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের অংশগ্রহণ ছিল সরকারের কাঙ্ক্ষিত ‘সংস্কার প্রক্রিয়ার সীমাবদ্ধতার’ বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ এবং গণতান্ত্রিক চর্চার নতুন উদ্যোগ। তাঁর ভাষায়, ‘নির্বাচনের ফল কী হবে, তা আমরা আগেই জানতাম। তবুও আমরা অংশ নিয়েছি জনগণের সামনে আমাদের অবস্থান স্পষ্ট করতে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে এই অভিনন্দন জানানো হয়।
৭ ঘণ্টা আগে
আগামী দিনগুলোতে রাষ্ট্রের অভিভাবক হিসেবে ন্যায় ভিত্তি রাষ্ট্র প্রতিষ্ঠা, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং সাংবিধানিক আমানত যথাযথভাবে রক্ষায় তিনি তার সর্বোচ্চ যোগ্যতা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করবেন বলে আশা রাখি...
১৭ ঘণ্টা আগে
‘আমরা আশা করি, নবনির্বাচিত রাষ্ট্রপতি তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, যোগ্যতা ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে দল-মতের ঊর্ধ্বে উঠে সংবিধান ও আইনের শাসন সমুন্নত রাখা, ইনসাফ প্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করতে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন...
২১ ঘণ্টা আগে