
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে অবশ্যই আমরা প্রয়োজনীয় সংস্কার চাই। জাতীয় সংসদ নির্বাচনের আগে আমরা স্থানীয় সরকারের নির্বাচন চাই। স্থানীয় সরকার হলো প্রশাসনের সর্বনিম্ন স্তর। এ নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হবে যে, নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে কতটা সক্ষম। এ নির্বাচনের মাধ্যমেই নির্বাচন কমিশনের সক্ষমতা প্রমাণিত হবে।
আজ বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় ঢাকার মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর উপজেলা ও থানা আমীরগণের শিক্ষা শিবিরে এ কথা বলেন তিনি। বিষয়টি এক বিবৃতিতে জানিয়েছেন দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের মুজিবুল আলম।
তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে যদি কোন দুর্বলতা ধরা পরে তাহলে তা সংশোধন করেই জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে হলে স্থানীয় সরকারসহ সকল নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হতে হবে। নির্বাচনের মাঠ অব্যশই সমতল করতে হবে; যাতে সকলেই গ্রহণযোগ্য নির্বাচনে যথাসাধ্য ভূমিকা পালন করতে পারে।
প্রবাসী বাংলাদেশীদের ভোটার তালিকাভূক্ত করতে হবে যাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তারা ভোট দিতে পারে জানিয়ে জামায়াত আমির আরও বলেন, তারা আমাদের গৌরব। তারা দেশের অর্থনীতিকে মজবুত করছেন। তাদের অধিকারকে অবশ্যই গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, আল্লাহর অশেষ রহমতে আমাদের ভাই জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম আদালতে নির্দোষ প্রমাণিত হয়ে বেকসুর খালাস পেয়েছেন। আদালতের রায়ের মাধ্যমে আমরা আমাদের নিবন্ধন ও নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেয়েছি, এ জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি।
তিনি বলেন, যারা ন্যায় ও সত্যের উপর প্রতিষ্ঠিত থাকে তারাই বিজয় লাভ করে। ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকার কারণেই আমরা বিজয় অর্জন করতে সক্ষম হয়েছি।
তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি মজবুত করার নির্দেশনা দিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের সাথে মিলেমিশে তাদের সমস্যা সমাধানের মাধ্যমে তাদের আস্থা অর্জন করে জামায়াতের গণভিত্তি মজবুত করতে হবে। আগামী নির্বাচনে বিজয়ের ব্যাপারে আমরা আশাবাদী।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দিতে দলটি প্রস্তুতি নিচ্ছে জানিয়ে তিনি বলেন, আমরা যদি আল্লাহর উপর ভরসা রেখে সবাই আন্তরিকভাবে চেষ্টা করি তবে আল্লাহ অবশ্যই আমাদের বিজয়ী করবেন। আমরা একটি সুস্থ, সুন্দর, জনকল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠা করতে চাই।
শিক্ষা শিবিরে আরও বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ ও মাওলানা আব্দুল হালিম এবং সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব আবদুর রব।

স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট ছিল ৭৮৬ কোটি টাকা। সেই বাজেট ক্রমেই বাড়তে বাড়তে আসন্ন বাজেট ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা নির্ধারণ করা হচ্ছে। কিন্তু স্বাধীনতার ৫৫ বছরে বাজেটে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। বরং কখনো কখনো দেখা গেছে বাজেট ছিল লুটপাটের হাতিয়ার...
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংসদের নবগঠিত কমিটির সভাপতি দূর্জয় রায় ও সাধারণ সম্পাদক হয়েছেন মুহাম্মদ মোস্তাকিম। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মিশকাতুল মাশিয়াত। ঢাবি সংসদের ৩৬তম সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে এই কমিটি ঘোষণা করা হয়...
১ দিন আগে
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনায় মামলা হয়েছে। ছাত্রদল ও যুবদলের আট নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০ জনকে আসামি করে মামলাটি করেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা। অন্যদিকে মামলা প্রত্যাহারসহ নাসীরুদ্দীন পাটওয়ারীক
২ দিন আগে
গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তাই বলে ভিন্নমতের কারণে হামলা, সহিংসতা ও অপমানজনক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনা রাজনৈতিক সহনশীলতা ও গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী...
২ দিন আগে