
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে চিকিৎসার জন্য নেওয়ার উদ্দেশ্যে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সটি আগামী মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৮টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বেবিচকের একজন কর্মকর্তা জানান, উড়োজাহাজটিকে সকাল ৮টায় অবতরণের অনুমতি দেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী খালেদা জিয়াকে নেওয়ার পর একই দিন রাত ৯টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সটির ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
তবে তিনি উল্লেখ করেন, খালেদা জিয়ার মেডিকেল টিমের মূল্যায়ন ও প্রয়োজনীয় প্রস্তুতির ওপর ভিত্তি করে সময়সূচিতে পরিবর্তন আসতে পারে।
জানা গেছে, কাতার সরকারের পৃষ্ঠপোষকতায় জার্মানভিত্তিক এফএআই অ্যাভিয়েশন গ্রুপ থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ভাড়া নেওয়া হয়েছে। ঢাকা–লন্ডন দীর্ঘ রুটের মেডিকেল ট্রান্সফারের জন্য উপযোগী এই বিশেষায়িত বিমান সব ধরনের জরুরি চিকিৎসা-সুবিধা নিয়ে আসছে।
এদিকে হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিতে সব ধরনের প্রস্তুতি রয়েছে। আগামী বুধবার এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে সাবেক প্রধানমন্ত্রীর।
তবে শারীরিক অবস্থার তেমন উন্নতি না হওয়ায় তাঁর লন্ডনযাত্রা নিয়ে সংশয় কাটেনি এখনো। এমন পরিস্থিতিতে গতকাল রোববার রাতে মেডিকেল বোর্ডের উদ্ধৃতি দিয়ে নির্ভরযোগ্য একাধিক সূত্র বলেছে, খালেদা জিয়ার সিটি স্ক্যান হয়েছে এবং তাতে ‘স্বাভাবিক’ রিপোর্ট পাওয়া গেছে। তবে আনুষ্ঠানিকভাবে মেডিকেল বোর্ড গণমাধ্যমকে কিছু জানায়নি।
গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। লিভার, কিডনি, ফুসফুস ও হৃদ্যন্ত্রের গুরুতর জটিলতায় ভুগছেন তিনি। ১২ দিন ধরে সংকটাপন্ন অবস্থায় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা চলছে। দেশি-বিদেশি চিকিৎসকদের সঙ্গে তাঁর চিকিৎসায় লন্ডন থেকে গত শুক্রবার এসে যুক্ত হয়েছেন পুত্রবধূ জুবাইদা রহমানও।

২৫ মার্চ বাংলাদেশের ইতিহাসে এক গভীর শোক ও বেদনার দিন। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি সামরিক বাহিনী সুপরিকল্পিত অপারেশন সার্চ লাইট পরিচালনার মাধ্যমে নিরস্ত্র বাঙালির ওপর ব্যাপক হত্যাযজ্ঞ শুরু করে, যা পরবর্তীতে ‘বাংলাদেশ জেনোসাইড ১৯৭১’ হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত এক নির্মম মানবাধিকার লঙ্ঘনের উদাহরণে...
৩ ঘণ্টা আগে
মুক্তিযুদ্ধের শহীদদের ঋণ পরিশোধে জবাবদিহিমূলক ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা জরুরি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘মুক্তিযুদ্ধের সত্যিকারের আকাঙ্ক্ষা হৃদয়ে ধারণ করে সত্য, ন্যায়, সাহস....
৩ ঘণ্টা আগে
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মর্মান্তিক বাস দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এই শোক বার্তা দেন...
৩ ঘণ্টা আগে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধান সংস্কার করেছেন উল্লেখ করে সরকারের উদ্দেশে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান প্রশ্ন রেখেছেন, ‘আপনারা কি তাদের চাইতেও বেশি ৭২-এর সংবিধানপ্রেমিক হয়ে গেলেন?’
৬ ঘণ্টা আগে