
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে নিরপেক্ষ করতে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দুই ছাত্র প্রতিনিধির পদত্যাগের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘ওই দুই উপদেষ্টার ব্যাপারে আমরা আগেই বলেছি, তাঁরা উপদেষ্টা পরিষদে থাকতে পারবেন না। ড. ইউনূসের উচিত, নির্বাচন নিরপেক্ষ করতে তাঁদের চলে যেতে বলা। তা না হলে প্রশ্ন উঠবেই।’
বেসরকারি সম্প্রচারমাধ্যম সময় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি জানান। সাক্ষাৎকারটি আজ শুক্রবার প্রচার করা হয়।
সাক্ষাৎকারে মির্জা ফখরুল বলেন, নির্বাচন ঘিরে সংকট বাড়তে থাকলে অনিশ্চয়তায় পড়বে পুরো জাতি; যা থেকে বেরিয়ে আসা কঠিন হবে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে সেখান থেকে নির্বাচন ‘বানচালের চেষ্টা’ করতে পারেন বলেও মনে করছেন বিএনপির এ নেতা।
মির্জা ফখরুল বলেন, ‘জন্মের পর থেকেই আওয়ামী লীগ সন্ত্রাসী কার্যকলাপ করে এসেছে। তাঁর (শেখ হাসিনা) পক্ষে নির্বাচন বানচালের চেষ্টা অস্বাভাবিক কিছু না। শেখ হাসিনা ভারতে বসে যেসব কথাবর্তা বলছেন, এগুলো আওয়ামী লীগের জন্য চরম ক্ষতিকর হচ্ছে। তিনি যদি ক্ষমা চেয়ে বরং বলতেন “আমরা ভুল করেছি” এবং কিছু ভালো লোকজন সামনে এগিয়ে দিয়ে রাজনীতি করার চেষ্টা করতেন, তাহলে ভালো হতো।’
নির্বাচন আয়োজন নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সরকারের ওপরই বিএনপি আস্থা রাখতে চায় বলেও সাক্ষাৎকারে জানান মির্জা ফখরুল।

ঢাকা-৪ ও ৫ আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার বেলা তিনটায় রাজধানী শ্যামপুর লাল মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর দলমত-নির্বিশেষে জানাজায় সর্বস্তরের সহস্রাধিক মানুষ অংশ নেন। পরে বিকেল ৪টায় জুরাইন কবরস্থানে তাঁর বাবার কবরের পাশে দাফন
৪ ঘণ্টা আগে
সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সমস্যা সমাধানে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান। এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সমস্যা, বৈষম্য ও বঞ্চনার কথা...
৫ ঘণ্টা আগে
রিজভী বলেন, বিদেশের মাটিতে সংঘটিত এই অপ্রীতিকর ঘটনা বাংলাদেশের জনগণের মনে এই ধারণাকে আরও বেশি পাকাপোক্ত করল যে ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পরও আওয়ামী লীগের দুর্বৃত্তপরায়ণ মনোভাব ও হিংসাশ্রয়ী আচরণের কোনো কমতি হয়নি।
১০ ঘণ্টা আগে
ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করা না হলেও ইতিমধ্যে অধিকাংশ ইউপির চেয়ারম্যান ও সদস্য পদে প্রার্থী চূড়ান্ত করেছে সংসদে বিরোধী দল জামায়াতে ইসলামী। এই নির্বাচনে ভালো ফল করতে কয়েক মাস আগে থেকে সম্ভাব্য প্রার্থীদের পক্ষে স্থানীয় পর্যায়ে প্রচার চালাচ্ছেন দলটির নেতা-কর্মীরা। তবে নির্বাচন অনুষ্ঠান নিয়ে
২০ ঘণ্টা আগে