Ajker Patrika

মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা: তদন্তে জামায়াতের কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ২০: ৫৮
মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা: তদন্তে জামায়াতের কমিটি

পিরোজপুরে মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ দাফন ও রাষ্ট্রীয় সম্মাননা (গার্ড অব অনার) প্রদানে বাধা সৃষ্টির অভিযোগ তদন্তে দুই সদস্যের কমিটি করেছে জামায়াতে ইসলামী।

আজ মঙ্গলবার সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াত আমির শফিকুর রহমানের সভাপতিত্বে নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি।

জামায়াত জানায়, বৈঠকে পিরোজপুরে সংঘটিত সাম্প্রতিক ঘটনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ঘটনার তদন্ত করে এর সঙ্গে সংগঠনের কেউ জড়িত রয়েছেন কিনা তা কমিটি তদন্ত করে দেখবে। এ ব্যাপারে তদন্ত কমিটিকে সার্বিক সহযোগিতা করার জন্য স্থানীয় সংগঠনকে নির্দেশ প্রদান করা হয়।

ঘটনা তদন্তে দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় বলে জানানো হয়। কমিটির সদস্যরা হলেন দলের নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন ও নূরুল ইসলাম বুলবুল। এই কমিটিকে আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত