বরিশালে বালুমহালের দরপত্র নিয়ে এক সেনাসদস্যকে অপহরণ করে মারধর ও মালামাল ছিনিয়ে নেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বরিশালে বালুমহালের দরপত্র নিয়ে এক সেনাসদস্যকে অপহরণ, মারধর ও মালামাল ছিনতাইয়ের অভিযোগে হিজলা উপজেলা বিএনপির সদস্যসচিবসহ বরিশাল জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের কয়েকজন নেতা–কর্মীর মামলায় জড়িত হওয়ার ঘটনা তদন্ত করতে একটি কমিটি গঠন করা হয়েছে।
এ তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সহসম্পাদক অ্যাডভোকেট গোলাম মুহাম্মদ চৌধুরী আলালকে। তদন্ত কমিটিকে আগামী পাঁচ দিনের মধ্যে তদন্ত শেষে একটি লিখিত প্রতিবেদন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া অভিযুক্ত নেতাদের দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ আগামী তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।

মধ্যরাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা ভঙ্গুর, তার ভয়াবহ নিদর্শন। রাতভর প্রতিষ্ঠানটিতে ভাঙচুর ও লুটপাট চললেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরব ও নির্বিকার ভূমিকা গভীর উদ্বেগের। এভাবে একটি দেশ চলতে পারে না। খোদ রাজধানীর বুকে চর দখলের মতো একটি...
১ ঘণ্টা আগে
কোনো উদ্যোগ ভালো না লাগলে তার বিকল্প পরিকল্পনা দেওয়া উচিত। আপনি এর চেয়ে ভালো পরিকল্পনা দেন, বলেন—এটা না করে এটা করলে আরও ভালো হয়। কিন্তু সেটা না করে সমালোচনা করায় তো কিছু লাভ হবে না। দেশটা সামনে এগিয়ে নেওয়ার জন্য সবাই মিলে চেষ্টা করতে হবে...
২ ঘণ্টা আগে
ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের এই অপকর্ম পরিত্যাগ করুন। ফ্যাসিবাদ আমলের অনুরূপ যেকোনো কূট-তৎপরতা জনগণ সহ্য করবে না। জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ ও প্রতিরোধ অব্যাহত থাকবে। মেধাবী যুবসমাজসহ তরুণদের নিজেদের অধিকার আদায়ে আবারও সোচ্চার হতে হবে।
৪ ঘণ্টা আগে
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয়ের সামনে থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে অর্ধশতাধিক নেতা-কর্মীকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
৫ ঘণ্টা আগে