
বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আগামীকাল বৃহস্পতিবার শান্তি সমাবেশের অনুমতি চেয়েছিল আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। শুরুতে মৌখিকভাবে তাদের সেখানে সমাবেশ করার অনুমতি দেওয়া হলেও পরে নিষেধ করা হয়। সে জন্য তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছে।
এ বিষয়ে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু আজকের পত্রিকাকে বলেন, ‘বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করতে আমাদের মৌখিক অনুমোদন দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী আমরা প্রস্তুতিও নিয়েছি। এখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে রাস্তায় সমাবেশ না করার জন্য। আমরা সেটা মেনে নিয়েছি।’
আফজালুর রহমান বাবু আরও বলেন, ‘আমরা পরে সোহরাওয়ার্দী উদ্যানে চেয়েছিলাম। কিন্তু সেই বিষয়ে হাইকোর্টের নির্দেশনা আছে। তাই সর্বশেষ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে সমাবেশ করতে পারি। সেখানে অস্থায়ী মঞ্চ করা হবে। জিমনেসিয়াম মাঠের অনুমতির জন্য ঢাবি কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।’
আবেদনের প্রক্রিয়া ছাত্রলীগের মাধ্যমে হচ্ছে বলে জানা গেছে। তবে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান জানান, তিনি এ বিষয়ে এখনো কিছু জানেন না।
শেখ ওয়ালী আসিফ ইনান আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সমাবেশের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর আবেদনের বিষয়ে এখনো জানি না। যদি এ রকম কোনো বিষয়ে দিকনির্দেশনা থাকে তাহলে পরবর্তীকালে জানানো হবে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে দুই দফায় অস্ত্রোপচার করা হয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা।
৬ ঘণ্টা আগে
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের ছেলেরা খালি ঘুরঘুর করে চাকরির খোঁজে। এভাবে চাকরি তো পাওয়া যাবে না। আমাদের নিজেদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, বিনিয়োগ করতে হবে, ছোট ছোট উদ্যোগ নিয়ে কাজ করতে হবে। মেধাকে প্রাধান্য দিতে হবে। সরকার মেধাকেই প্রাধান্য দেবে...
৮ ঘণ্টা আগে
বাংলাদেশের রাজনৈতিক দলগুলো শত বিষয়ে দ্বিমত করলেও মার্কিন যুক্তরাষ্ট্রের তাঁবেদারির প্রশ্নে যেন একমত হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন চুক্তির ফলে একদিকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ক্ষুণ্ন হচ্ছে, অন্যদিকে এই দেশ একটি বৈশ্বিক সংঘাতের অংশে পরিণত হচ্ছে। সব মিলিয়ে একধরনের পরাধীনতার শৃঙ্খল এ দে
৮ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, অবিলম্বে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে এবং তাঁকে গ্রেপ্তারের আওতায় আনতে হবে।
৮ ঘণ্টা আগে