বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক সুসংহত করার ক্ষেত্রে বাংলাদেশ ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। তাঁর মতে আন্তর্জাতিকভাবে বন্ধুহীন হয়ে পড়ায় টিকা পাওয়ার ক্ষেত্রে তার প্রভাব পড়ছে।
জি এম কাদের বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী কয়েকটি দেশ সফর করে করোনার টিকা না পেয়ে দেশে এসে গভীর হতাশা প্রকাশ করেছেন। গণমাধ্যমকে বলেছেন, ধনী দেশগুলো নাকি বাংলাদেশকে টিকা দিতে রাজি হচ্ছে না। সেটা হয়ে থাকলে বিশ্বে বাংলাদেশ বন্ধুহীন হয়ে পড়েছে।’
শনিবার রাজধানীর বারিধারায় যুগান্তর ভবন মিলনায়তনে জাতীয় যুব সংহতির এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
সরকারের বিরুদ্ধে দলীয়করণের অভিযোগ এনে জি এম কাদের বলেন, দলীয়করণের কারণে দেশে সুশাসন নেই। সরকারি দল না করলে পরীক্ষায় প্রথম হয়েও চাকরি পাওয়া যায় না। সর্বনিম্ন দরদাতা হয়েও কাজ পাচ্ছেন না ঠিকাদাররা। সরকারি দলের নেতা-কর্মীরা অপরাধ করেও খালাস পেয়ে যান। সবার জন্য আইন সমানভাবে প্রযোজ্য হচ্ছে না।
দেশের মানুষ আওয়ামী লীগ, বিএনপির বিকল্পশক্তি হিসেবে জাতীয় পার্টিকে প্রত্যাশা করছে-এমন মন্তব্য করে দলকে শক্তিশালী করতে নেতা-কর্মীদের নির্দেশ দেন জাপা চেয়ারম্যান। এর অংশ হিসেবে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সব জেলা কাউন্সিল শেষ করার নির্দেশনা দেন তিনি।
প্রতিটি নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে ৮টি বিভাগীয় শহরে কর্মী সমাবেশ করা হবে। পরিস্থিতির উন্নতি হলে বিভাগীয় শহরে জনসভা করা হবে। তখন জাতীয় পার্টি রাজনীতির রোডম্যাপ ঘোষণা করবে।
জাতীয় যুব সংহতির আহ্বায়ক ও জাপার ভাইস চেয়ারম্যান এইচ এম শাহরিয়ার আসিফের সভাপতিত্বে সভায় পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম, আয়োজক সংগঠনের যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, সাইফুল ইসলাম, শেখ সারোয়ার হোসেন, দ্বীন ইসলাম শেখসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১১ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
১৩ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১৪ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১৬ ঘণ্টা আগে