
জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছে গণফোরাম। আজ রোববার জাতীয় সংসদের এলডি হলে দলটির ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সনদে স্বাক্ষর করেন।
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান। সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (জাতীয় ঐকমত্য) মনির হায়দার।
এর আগে, গত শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন ২৪টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা। তবে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও চারটি বামপন্থী দল সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ছিল না। সেদিন অনুষ্ঠানে গেলেও সনদে সই করেনি ড. কামাল হোসেনের দল গণফোরাম।
পরে গণফোরামের পক্ষ থেকে বলা হয়, জুলাই জাতীয় সনদের খসড়ায় সংবিধান থেকে স্বাধীনতার ঘোষণাপত্র বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে। সুপারিশটি বাদ না দিলে তাঁরা সনদে স্বাক্ষর করবেন না।
যদিও স্বাক্ষর অনুষ্ঠানের আগেই চূড়ান্ত সনদে সংবিধান থেকে স্বাধীনতার ঘোষণাপত্র বাদের সুপারিশ কমিশন প্রত্যাহার করে। স্বাক্ষরের আগে সেটি আনুষ্ঠানিকভাবে না জানানোয় সনদে স্বাক্ষর করেনি গণফোরাম।
তবে শুক্রবার রাতে দলটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান আজকের পত্রিকাকে জানান, কমিশনের সঙ্গে আলোচনা করে তাঁরা পরে স্বাক্ষর করবেন। এরই পরিপ্রেক্ষিতে আজ দুপুর সাড়ে ১২টার পর জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক।

সরকারি চাকরির ১১তম থেকে ২০তম গ্রেডের মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এটিকে ‘নির্লজ্জ দলীয়করণের অশুভ ইঙ্গিত’ বলে মন্তব্য করেছেন।
২০ ঘণ্টা আগে
সরকারি চাকরির ১১তম থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর উদ্যোগের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সংগঠনটি বলেছে, প্রস্তাবিত নতুন নীতিমালা বাস্তবায়িত হলে নিয়োগ প্রক্রিয়ায় ব্যক্তিগত পছন্দ, পক্ষপাত ও স্বজনপ্রীতির সুযোগ বাড়বে
২০ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৬ সেপ্টেম্বর প্রবাসীদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বিশেষ অতিথি বিএনপি কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক।
১ দিন আগে
সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর ৪০০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনার দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আলোচনা ছাড়া সিদ্ধান্ত নেওয়া হলে সরকারের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।
২ দিন আগে