
জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) একটি প্রতিনিধি দল। বুধবার (২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দেশের পোশাকশিল্পের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে শিল্প খাতে চলমান বিদ্যুৎ, গ্যাসসহ জ্বালানি সংকট, ব্যাংকিং খাতের বিভিন্ন সমস্যা এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বিদ্যমান নানা প্রতিবন্ধকতা ও সম্ভাবনা নিয়ে ব্যবসায়ী নেতারা তাঁদের মতামত ও উদ্বেগ তুলে ধরেন।
শফিকুর রহমান দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে পোশাকশিল্পের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে শিল্প খাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা ও উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
এ ছাড়া বৈঠকে দেশের ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতের উন্নয়ন, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয় বলে জানায় জামায়াত।
বিকেএমইএ প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেমের নেতৃত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র সহসভাপতি অমল পোদ্দার, পরিচালক ও সাবেক নির্বাহী সভাপতি মনসুর আহমেদ, পরিচালক মো. জামাল উদ্দিন, সালাউদ্দিন আহমেদ শামীম এবং মো. মনিরুজ্জামান। এ ছাড়া আইবিডব্লিউএফের মহাসচিব আনোয়ারুল আজিম এবং বিজিএমইএ’র স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোজাম্মেল হক ভূঁইয়াও বৈঠকে উপস্থিত ছিলেন।

আমাদের কোনো জাতীয় নেতা তো বলেননি যে, আওয়ামী লীগকে ক্ষমা করে দেব। এটা কারা বলেছিল, সেটা নিশ্চয় দেশবাসী ভুলে যায়নি। সুতরাং কে কার সঙ্গে আঁতাত করছে, সেটা জনগণ জানে। ফলে এসব কথা বলে কোনো লাভ নেই।
১৭ ঘণ্টা আগে
সন্ত্রাস ও দখলদারত্বের বিরুদ্ধে এবং ছাত্রলীগকে পরাজিত করার মধ্য দিয়ে যে লড়াই শুরু হয়েছিল, তা এখনো শেষ হয়নি। শুধু সরকার পরিবর্তনের মধ্য দিয়ে সেই লড়াই শেষ হয়ে যায়নি, গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আন্দোলন অব্যাহত রাখতে হবে।
১৭ ঘণ্টা আগে
আগামী জাতীয় ও স্থানীয় নির্বাচনে নতুন নেতৃত্বকে সামনে আনার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, জাতীয় ছাত্রশক্তির প্রতিটি ইউনিটকে সম্ভাব্য প্রার্থী প্রস্তুত করার জন্য কাজ করতে হবে। পাশাপাশি জনগণের কাছে গিয়ে নতুন রাজনৈতিক শক্তির পক্ষে জনসমর্থন
১৮ ঘণ্টা আগে
শূন্য ঘোষিত ঠাকুরগাঁও-১ (সদর) সংসদীয় আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি। আগামী ১৫ সেপ্টেম্বর দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে। পরদিন তা জমা নেওয়া হবে। ১৮ সেপ্টেম্বর দলের মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করার সিদ্ধান্ত হয়েছে।
১৯ ঘণ্টা আগে