
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে শহীদ নূর হোসেন দিবসের বিক্ষোভ মিছিলে যোগ দিতে কর্মী-সমর্থকদের কৌশল বাতলে দিয়েছে আওয়ামী লীগ।
আজ শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই কৌশলের কথা তুলে ধরা হয়। শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আগামীকাল রোববার বেলা ৩টায় জিরো পয়েন্ট তথা নূর হোসেন চত্বরে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করবে।
পোস্টে নেতা-কর্মীদের উদ্দেশে বলা হয়, ‘১০ নভেম্বর জিরো পয়েন্টে, নূর হোসেন চত্বরে আসবেন? পুলিশ, র্যাব, সেনাবাহিনীর বাধা কীভাবে ফাঁকি দেবেন? দলবদ্ধভাবে নয়, আসবেন একা একা; বিভিন্ন রুট চেঞ্জ করে গুলিস্তান পৌঁছাবেন; সঙ্গে মোবাইল থাকলেও সেই মোবাইলে কোনো ছবি, কোনো ওয়ালপেপার রাখবেন না, যাতে আপনাকে আওয়ামী লীগ হিসেবে চিহ্নিত করতে পারে; যদি কোনো বাধা আসে, অবশ্যই কোনো রকম ভাঙচুর বা নাশকতার ফাঁদে পা দেবেন না, আওয়ামী লীগ সরকারি সম্পদ, দেশের মানুষের সম্পদ ধ্বংসের রাজনীতি করে না; সাধারণ মানুষকে সঙ্গে নেওয়ার জন্য প্রচারণা চালাবেন।’

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিরোধিতা করার জন্য বিগত অন্তর্বর্তী সরকারের সময় কোণঠাসা হতে হয়েছে বলে অভিযোগ করেছেন ওই সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই অভিযোগ করেন তিনি।
৮ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংকের রুরাল ডেভেলপমেন্ট স্কিম (আরডিএস) প্রকল্পের টাকা জামায়াতে ইসলামীকে দেওয়া হয়েছে বলে সংসদে দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্যকে ‘অসত্য’ দাবি করে তা সংসদের কার্যবিবরণীতে থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন দলটির সংসদ সদস্য নজিবুর রহমান...
১৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তির কঠোর সমালোচনা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেছেন, এটিকে বাণিজ্য চুক্তি বলা যায় না। এটি মূলত মার্কিন প্রশাসনের একটি হুকুমনামা...
২১ ঘণ্টা আগে
‘তারা বলে, ভারতের ডিকশনারিতে পুশ ইন বলে কিছু নেই। তবে তারা সীমান্তের বিভিন্ন পয়েন্টে জোরপূর্বক অনেক লোক ঠেলে দেওয়ার চেষ্টা করেছে। বিজিবির সঙ্গে ঐক্যবদ্ধভাবে জনগণ প্রতিরোধব্যবস্থা গড়ে না তুললে ভারত এত দিনে তাদের দেশের অনেক নাগরিককে এ দেশে পুশ ইন করত। ইতিমধ্যে কিছু জায়গায় পুশ ইন হয়েছে...
১ দিন আগে