
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘ভোটের অধিকার হরণ করা আওয়ামী লীগ সরকার যে আইনে (আন্তর্জাতিক অপরাধ) ট্রাইব্যুনাল গঠন করে নিরপরাধ ব্যক্তিদের হত্যা করেছে, সে আইনে তাদের বিচার আমরা দেখতে চাই। আশা করি, সে আদালতেই আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিচার দেখতে পারব।’
আজ শনিবার সকালে জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে হেফজুল উলুম কামিল মাদ্রাসা ময়দানে রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শফিকুর রহমান।
জামায়াতের আমির বলেন, ‘তারা (আওয়ামী লীগ) ১৬টি বছর গুম–খুন করে ক্ষমতায় টিকে ছিল। সাধারণ মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল।’
এ সময় নাম উল্লেখ না করে শফিকুর রহমান বলেন, ‘প্রতিদিন অন্য সংগঠনের নেতা–কর্মীদের নামে গুম, খুন, চাঁদাবাজি, ধর্ষণসহ নানা অভিযোগ প্রকাশ হচ্ছে। কিন্তু জামায়াতে ইসলামীর ২ কোটি ৪২ লাখ রেজিস্টার্ড কোনো সদস্যের বিরুদ্ধে একটিও অভিযোগ আসেনি। আগামী দিনেও আসবে না।’ তিনি বলেন, ‘আগামী দিনে একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না।’
আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, ‘সম্প্রতি আন্দোলনে বেহায়া–বেপরোয়া সরকার জনগণের বুকে যে গুলি ছুড়েছে, খুনের নেশায় মেতে উঠেছিল—তারা আবার নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। কিন্তু বিগত তাদের তামাশার নির্বাচনের বিচার করতে হবে। তারপরেই জনগণ সিদ্ধান্ত নেবে।’
চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির মাওলানা আবুজার গিফারীর সভাপতিত্বে রুকন সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবেক পৌর মেয়র মো. নজরুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী আমির ড. মাওলানা কেরামত আলী, সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান প্রমুখ।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে পৃথক বৈঠক করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অভ্যন্তরীণ কার্যক্রমের গতিশীলতা বাড়ানো এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা...
১৩ ঘণ্টা আগে
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস মারা গেছেন। আজ শনিবার রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
১৮ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির সাত সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সুপ্রিম কোর্টের আইনজীবী তারিকুল ইসলাম সভাপতি এবং প্রকৌশলী ফরহাদ সোহেল সাধারণ সম্পাদক পদ পেয়েছেন। আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি রিফাত রশিদকে সাংগঠনিক সম্পাদক...
১৯ ঘণ্টা আগে
ডা. শফিকুর রহমান বলেন, ‘আপনারা ৫ আগস্টের পর ৭ আগস্ট পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে বললেন আমাদের নির্বাচন দাও, আমরা ক্ষমতায় বসতে চাই। শহীদ পরিবারের দুঃখ আপনাদের অন্তরকে স্পর্শ করেনি। আহত বন্ধুদের নিয়ে আপনাদের কোনো কর্মসূচি, ভাবনা জাতি দেখেনি। কিন্তু এই বিপ্লবের বেনিফিশিয়ারি আপনারা।’
১ দিন আগে